Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায় চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ

‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে অভিযাত্রী সংসদের নিজস্ব ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রোমানা মাহমুদ। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অভিযাত্রী সংসদের নিজস্ব ভবন নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রোমানা মাহমুদ বলেন, “সংস্কৃতি ও শিক্ষাই একটি জাতির মূল শক্তি। অভিযাত্রী সংসদের এই নতুন ভবন সিরাজগঞ্জের তরুণ প্রজন্মকে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় জমকালো আয়োজনে ১৬ দলীয় কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম. রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দৈনিক যমুনার কথা-এর সম্পাদক ও প্রকাশক এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজাহান আলী সাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নূরনবী হোসাইনী। অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিযাত্রী সংসদের নতুন ভবনটি ভবিষ্যতে সিরাজগঞ্জের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  সাভারে দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ

আপডেটের সময়: ০৮:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে অভিযাত্রী সংসদের নিজস্ব ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রোমানা মাহমুদ। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অভিযাত্রী সংসদের নিজস্ব ভবন নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রোমানা মাহমুদ বলেন, “সংস্কৃতি ও শিক্ষাই একটি জাতির মূল শক্তি। অভিযাত্রী সংসদের এই নতুন ভবন সিরাজগঞ্জের তরুণ প্রজন্মকে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে, ৩০৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ....

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম. রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দৈনিক যমুনার কথা-এর সম্পাদক ও প্রকাশক এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজাহান আলী সাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় অবৈধ ফুটপাত দখলমুক্ত অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নূরনবী হোসাইনী। অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিযাত্রী সংসদের নতুন ভবনটি ভবিষ্যতে সিরাজগঞ্জের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা