Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায় চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা হাজার হাজার হেক্টর কৃষিজমিতে চাষ হবে না লালপুরে অনিয়মের দায়ে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, গুলির খোসা, ম্যাগাজিন ও ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলি ছোড়ার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে পিতা-পুত্রকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ​কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৬২৪ জন আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক

আপডেটের সময়: ০৬:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, গুলির খোসা, ম্যাগাজিন ও ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলি ছোড়ার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে পিতা-পুত্রকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ