Dhaka ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

মুচলেকায় ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩২ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা আটক থাকার পর মুচলেকায় ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। সদর মডেল থানার সেকেন্ড অফিসার ধ্রুবেশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপরই গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানার সামনে মাহাদির পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অবস্থান করেন। পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা

মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছিল। মাহাদির বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর প্রায় ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী মুচলেকা দেওয়া হয়েছে কিংবা মুচলেকায় কী লেখা হয়েছে, সে বিষয়ে পুলিশ আমাদের কোনো তথ্য দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

মুচলেকায় ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী

আপডেটের সময়: ০৫:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা আটক থাকার পর মুচলেকায় ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। সদর মডেল থানার সেকেন্ড অফিসার ধ্রুবেশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপরই গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানার সামনে মাহাদির পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অবস্থান করেন। পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছিল। মাহাদির বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর প্রায় ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী মুচলেকা দেওয়া হয়েছে কিংবা মুচলেকায় কী লেখা হয়েছে, সে বিষয়ে পুলিশ আমাদের কোনো তথ্য দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুনঃ  বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল