Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে নারীসহ ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন,জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ‘গণতন্ত্রের মা’, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, “আমাদের নেত্রী আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, জনগণের যে চাওয়া-পাওয়া, সেই বিষয়গুলোকে কীভাবে ধারণ করে একটা সুস্থ সঠিক রাজনীতি করতে হয়—সেই বিষয়টি আমরা ধারণ করব। তিনি বলেন, “আমরা যে বিপুল জনসমর্থনে একটা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করেছি, সেটি যাতে দীর্ঘস্থায়ী হয়, সেজন্য আমরা আগামী দিন আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব।”

আরও পড়ুনঃ  পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি: প্রতিমন্ত্রী নুর

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের রাষ্ট্র যে অবস্থানে জনগণের অন্তরে রয়েছে এবং সেটা অত্যন্ত মজবুত, আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকব। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তার সুযোগ্য পুত্র নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি বলেন, “আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এবং রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করার প্রত্যাশা রয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা ও ওয়ার্ডের নেতারা।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী
Tag :
জনপ্রিয় পোস্ট

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক

আপডেটের সময়: ০৬:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন,জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ‘গণতন্ত্রের মা’, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, “আমাদের নেত্রী আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, জনগণের যে চাওয়া-পাওয়া, সেই বিষয়গুলোকে কীভাবে ধারণ করে একটা সুস্থ সঠিক রাজনীতি করতে হয়—সেই বিষয়টি আমরা ধারণ করব। তিনি বলেন, “আমরা যে বিপুল জনসমর্থনে একটা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করেছি, সেটি যাতে দীর্ঘস্থায়ী হয়, সেজন্য আমরা আগামী দিন আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব।”

আরও পড়ুনঃ  বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের রাষ্ট্র যে অবস্থানে জনগণের অন্তরে রয়েছে এবং সেটা অত্যন্ত মজবুত, আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকব। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তার সুযোগ্য পুত্র নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি বলেন, “আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এবং রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করার প্রত্যাশা রয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা ও ওয়ার্ডের নেতারা।

আরও পড়ুনঃ  সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি