Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! লালপুর ও বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দুই ওসিকে প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামায় বিশ্ব হাতি দিবস পালিত: ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু লামায় বিশ্ব হাতি দিবস পালিত: ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ নাটোরে লালপুর ও বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মাত্র কয়েক ঘণ্টা! লোডশেডিংয়ে বিপর্যস্ত মোরেলগঞ্জ-শরণখোলা ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কু/পি/য়ে হ/ত্যা

ধুনটে উধাও গৌরাঙ্গ ৮০ হাজার টাকা নিয়ে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১৫ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে মাছ কেনার জন্য ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৮০ হাজার টাকা নিয়ে এক কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কর্মচারীর নাম গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার (৩৮)। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি ধুনট বাজারের ‘সুকলাল চন্দ্র মৎস্য আড়ত’-এর কর্মচারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুনঃ  মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মৎস্য ব্যবসায়ী শ্রী সুকলাল হাওলাদার তাঁর তিন কর্মচারী গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার, বিপ্লব ও রনির কাছে মাছ কেনার জন্য ৮০ হাজার টাকা দেন। পরে তাঁদের ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকার একটি মাছের আড়তে পাঠানো হয়।

সকাল ৯টার দিকে তিনজন নিমগাছীর একটি খাবারের হোটেলে যান। খাবার শেষে গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার টাকা সঙ্গে নিয়ে অপর দুই কর্মচারীকে মাছের আড়তে যেতে বলেন। তিনি পরে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানান। কিন্তু বিপ্লব ও রনি মাছের আড়তে গিয়ে গৌরাঙ্গকে সেখানে দেখতে পাননি।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ৭ শিক্ষক পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে

এরপর তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বিষয়টি সুকলাল হাওলাদারকে জানানো হলে তিনি গৌরাঙ্গের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে গৌরাঙ্গের সন্ধানে স্বজন, সহকর্মী ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান ও টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে

ধুনটে উধাও গৌরাঙ্গ ৮০ হাজার টাকা নিয়ে

আপডেটের সময়: ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে মাছ কেনার জন্য ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৮০ হাজার টাকা নিয়ে এক কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কর্মচারীর নাম গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার (৩৮)। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি ধুনট বাজারের ‘সুকলাল চন্দ্র মৎস্য আড়ত’-এর কর্মচারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মৎস্য ব্যবসায়ী শ্রী সুকলাল হাওলাদার তাঁর তিন কর্মচারী গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার, বিপ্লব ও রনির কাছে মাছ কেনার জন্য ৮০ হাজার টাকা দেন। পরে তাঁদের ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকার একটি মাছের আড়তে পাঠানো হয়।

সকাল ৯টার দিকে তিনজন নিমগাছীর একটি খাবারের হোটেলে যান। খাবার শেষে গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার টাকা সঙ্গে নিয়ে অপর দুই কর্মচারীকে মাছের আড়তে যেতে বলেন। তিনি পরে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানান। কিন্তু বিপ্লব ও রনি মাছের আড়তে গিয়ে গৌরাঙ্গকে সেখানে দেখতে পাননি।

আরও পড়ুনঃ  মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা