Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মাত্র কয়েক ঘণ্টা! লোডশেডিংয়ে বিপর্যস্ত মোরেলগঞ্জ-শরণখোলা ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কু/পি/য়ে হ/ত্যা শুক্রবার সালথায় আসছেন ‌ পররাষ্ট প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুর মধুখালী ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মাছ-মুরগি ফিডে ক্ষতিকর উপাদান দুই মাস সময় দিলো সরকার ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা আটোয়ারীতে ৭ শিক্ষক পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে

ধুনটে উধাও গৌরাঙ্গ ৮০ হাজার টাকা নিয়ে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৭১ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে মাছ কেনার জন্য ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৮০ হাজার টাকা নিয়ে এক কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কর্মচারীর নাম গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার (৩৮)। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি ধুনট বাজারের ‘সুকলাল চন্দ্র মৎস্য আড়ত’-এর কর্মচারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় মাটি খুঁড়ে ঘরে প্রবেশ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরি

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মৎস্য ব্যবসায়ী শ্রী সুকলাল হাওলাদার তাঁর তিন কর্মচারী গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার, বিপ্লব ও রনির কাছে মাছ কেনার জন্য ৮০ হাজার টাকা দেন। পরে তাঁদের ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকার একটি মাছের আড়তে পাঠানো হয়।

সকাল ৯টার দিকে তিনজন নিমগাছীর একটি খাবারের হোটেলে যান। খাবার শেষে গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার টাকা সঙ্গে নিয়ে অপর দুই কর্মচারীকে মাছের আড়তে যেতে বলেন। তিনি পরে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানান। কিন্তু বিপ্লব ও রনি মাছের আড়তে গিয়ে গৌরাঙ্গকে সেখানে দেখতে পাননি।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার দক্ষিণবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এরপর তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বিষয়টি সুকলাল হাওলাদারকে জানানো হলে তিনি গৌরাঙ্গের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে গৌরাঙ্গের সন্ধানে স্বজন, সহকর্মী ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।

আরও পড়ুনঃ  পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান ও টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস

ধুনটে উধাও গৌরাঙ্গ ৮০ হাজার টাকা নিয়ে

আপডেটের সময়: ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে মাছ কেনার জন্য ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৮০ হাজার টাকা নিয়ে এক কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কর্মচারীর নাম গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার (৩৮)। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি ধুনট বাজারের ‘সুকলাল চন্দ্র মৎস্য আড়ত’-এর কর্মচারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুনঃ  দীঘিনালায় মাদক সেবন অপরাধে ১ যুবকে মোবাইল কোর্টে সাজা

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মৎস্য ব্যবসায়ী শ্রী সুকলাল হাওলাদার তাঁর তিন কর্মচারী গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার, বিপ্লব ও রনির কাছে মাছ কেনার জন্য ৮০ হাজার টাকা দেন। পরে তাঁদের ভূঁইয়াগাতী-নিমগাছী এলাকার একটি মাছের আড়তে পাঠানো হয়।

সকাল ৯টার দিকে তিনজন নিমগাছীর একটি খাবারের হোটেলে যান। খাবার শেষে গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার টাকা সঙ্গে নিয়ে অপর দুই কর্মচারীকে মাছের আড়তে যেতে বলেন। তিনি পরে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানান। কিন্তু বিপ্লব ও রনি মাছের আড়তে গিয়ে গৌরাঙ্গকে সেখানে দেখতে পাননি।

আরও পড়ুনঃ  নাটোরের লালপুর থানায় ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড

এরপর তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বিষয়টি সুকলাল হাওলাদারকে জানানো হলে তিনি গৌরাঙ্গের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে গৌরাঙ্গের সন্ধানে স্বজন, সহকর্মী ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন