Dhaka ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু লামায় বিশ্ব হাতি দিবস পালিত: ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ নাটোরে লালপুর ও বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

পারভেজ হাসান (শাওন), স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে নিহত পল্টু মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে।

আরও পড়ুনঃ  কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার

স্থানীয় অধিবাসীরা জানান, বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন পুকুরে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত জানাজানি হলে কটিয়াদী মডেল থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  বন উজাড় ও অপরিকল্পিত স্থাপনায় বাড়ছে মানুষ-হাতির সংঘাত

নিহত ব্যক্তি কখন বা কীভাবে উক্ত স্থানে এসেছিলেন, সে বিষয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তবে সুরতহাল অনুসন্ধানের সময় পুকুরপাড়ে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার ভেতর কিছু জামাকাপড় রাখা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান: “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুনঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.!

আপডেটের সময়: ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পারভেজ হাসান (শাওন), স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে নিহত পল্টু মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক

স্থানীয় অধিবাসীরা জানান, বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন পুকুরে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত জানাজানি হলে কটিয়াদী মডেল থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিহত ব্যক্তি কখন বা কীভাবে উক্ত স্থানে এসেছিলেন, সে বিষয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তবে সুরতহাল অনুসন্ধানের সময় পুকুরপাড়ে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার ভেতর কিছু জামাকাপড় রাখা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান: “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুনঃ  বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক