Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

ঠাকুরগাঁওয়ে হামের থাবা, দুই শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে আতঙ্ক

মোঃ কাইয়ুম হাসান,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: জেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের সংক্রমণ। ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই হামের উপসর্গ ও নানাবিধ জটিলতায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার রাণীশংকৈল উপজেলার মরিচগাঁও গ্রামের আব্দুল হালিমের ৫ মাস বয়সী সন্তান ‘তারানুন’ হামের জটিলতায় মারা গেছে। গত ২০ মে হামের লক্ষণ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, হামের জটিলতা থেকে শিশুটি তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল, যা তার মৃত্যুর কারণ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

 

​এর আগে, গত ১৬ মে সদর উপজেলার মনি আক্তার নামে ৯ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। হামের তীব্র উপসর্গ নিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।জেলা স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রমতে, জেলাজুড়ে এ পর্যন্ত ১৯৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশার কথা হলো, ইতিমধ্যেই ৮৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সংক্রমণের সঠিক প্রকৃতি ও বিস্তার নিশ্চিত করতে ১২৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক ফলাফলে ৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি মিলেছে।

আরও পড়ুনঃ  এক দোকানে বেড়া কেটে ২০ লাখ টাকার ঘড়ি চুরি

 

​স্বাস্থ্য বিভাগের জরুরি বার্তা, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে শিশুদের শরীরে হামের সামান্যতম লক্ষণ দেখা দিলেই কালক্ষেপণ না করে অবিলম্বে নিকটস্থ সরকারি হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় শ্যামলী বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁওয়ে হামের থাবা, দুই শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে আতঙ্ক

আপডেটের সময়: ১১:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মোঃ কাইয়ুম হাসান,স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: জেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের সংক্রমণ। ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই হামের উপসর্গ ও নানাবিধ জটিলতায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার রাণীশংকৈল উপজেলার মরিচগাঁও গ্রামের আব্দুল হালিমের ৫ মাস বয়সী সন্তান ‘তারানুন’ হামের জটিলতায় মারা গেছে। গত ২০ মে হামের লক্ষণ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, হামের জটিলতা থেকে শিশুটি তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল, যা তার মৃত্যুর কারণ।

আরও পড়ুনঃ  এক দোকানে বেড়া কেটে ২০ লাখ টাকার ঘড়ি চুরি

 

​এর আগে, গত ১৬ মে সদর উপজেলার মনি আক্তার নামে ৯ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। হামের তীব্র উপসর্গ নিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।জেলা স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রমতে, জেলাজুড়ে এ পর্যন্ত ১৯৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশার কথা হলো, ইতিমধ্যেই ৮৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সংক্রমণের সঠিক প্রকৃতি ও বিস্তার নিশ্চিত করতে ১২৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক ফলাফলে ৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি মিলেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন

 

​স্বাস্থ্য বিভাগের জরুরি বার্তা, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে শিশুদের শরীরে হামের সামান্যতম লক্ষণ দেখা দিলেই কালক্ষেপণ না করে অবিলম্বে নিকটস্থ সরকারি হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন