Dhaka ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও লালপুরে ৯০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ১৮ মামলায় জর্জরিত এক পরিবার, হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব শালিখার সিমাখালী বাজার ব্রিজে ট্রাক দুর্ঘটনা, আহত চালক ও হেলপার মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি মেহেন্দিগঞ্জে জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়’ পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

আল আমিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার একাধিক প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক ও এসআই শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আলাউদ্দীনকে আটক করে তার হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি। গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী ‎

এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

আপডেটের সময়: ০২:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আল আমিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক ও এসআই শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আলাউদ্দীনকে আটক করে তার হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি। গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী