Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে চার যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (১৭ ই আগস্ট ২০২৬) সোমবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। উপজেলা প্রশাসন থেকে জানা যায়- সোমবার পৌর শহরের গোহাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় আবু চন্দ্র দাসকে আটক করে পুলিশ। অন্যদিকে শহরের ডালবাড়ি এলাকায় নিজ বাড়িতে বসে মাদক সেবনের সময় হাবিল এবং তার দুই সহযোগী ফয়সাল ও ফুল মাহমুদকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  চিকিৎসার মানোন্নয়নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন

আটকের পর তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের মাঝিপাড়া এলাকার সূর্যকান্ত দাসের ছেলে আবু চন্দ্র দাস (৩০), চর কালিকাপুর এলাকার আবু সামার ছেলে ফয়সাল (৩৫), কালিকাপুর এলাকার মিনা আলীর ছেলে ফুল মাহমুদ (২৪) এবং ডালবাড়ি এলাকার মৃত সোলাইমান হকের ছেলে হাবিল (৪৫)। ইউএনও শাহ জহুরুল হোসেন জানান- আটক হওয়া চার যুবক ইয়াবা সেবনের কথা স্বীকার করায় তাদের এই সাজা দেওয়া হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  রহিমাপুর চাকলা মন্দিরে মনসা পূজা উপলক্ষে চাল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আমির আলী
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ০৯:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে চার যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (১৭ ই আগস্ট ২০২৬) সোমবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। উপজেলা প্রশাসন থেকে জানা যায়- সোমবার পৌর শহরের গোহাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় আবু চন্দ্র দাসকে আটক করে পুলিশ। অন্যদিকে শহরের ডালবাড়ি এলাকায় নিজ বাড়িতে বসে মাদক সেবনের সময় হাবিল এবং তার দুই সহযোগী ফয়সাল ও ফুল মাহমুদকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

আটকের পর তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের মাঝিপাড়া এলাকার সূর্যকান্ত দাসের ছেলে আবু চন্দ্র দাস (৩০), চর কালিকাপুর এলাকার আবু সামার ছেলে ফয়সাল (৩৫), কালিকাপুর এলাকার মিনা আলীর ছেলে ফুল মাহমুদ (২৪) এবং ডালবাড়ি এলাকার মৃত সোলাইমান হকের ছেলে হাবিল (৪৫)। ইউএনও শাহ জহুরুল হোসেন জানান- আটক হওয়া চার যুবক ইয়াবা সেবনের কথা স্বীকার করায় তাদের এই সাজা দেওয়া হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা