Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৪৮ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য রোস্তম আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় জামিনুর রহমান নামে একজন ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রোস্তম আলী।
অভিযোগ সুত্রে ও স্থানীয় লোকজন জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি রেকর্ডভুক্ত কাচা সড়ক রয়েছে। গ্রামীন এ-গ্রেড এই কাচা সড়কটি এলজিইডির আইডিভক্তু (নং-১৮৫৪২৪০২৪)। কিন্তু তথ্য গোপন করে ২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের দুই লাখ টাকা বরাদ্দ নিয়ে সরকারি রাস্তা সংস্কারের নামে শহীদবাগ ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য রোস্তম আলী তার ব্যক্তিগত পুকুরের পাড়ি ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করেন। আর তিনি নিজেই সভাপভি এবং আপন ভাই ও আত্মীয়দের নিয়ে প্রকল্প কমিটি করেন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভুতছাড়া ভেলুপাড়া গ্রামের বাসিন্দা জামিনুর রহমান বলেন, ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত কাচা সড়কটির গুরুত্বপুর্ণ বেশ কিছু এলাকায় মাটি কাটা সহ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু ইউপি সদস্য রোস্তম আলী জনগুরুত্বপুর্ণ স্থান সংস্কার না করে এলজিইডির আইডিভক্তু সড়কের তথ্য গোপন করে সরকারি বরাদ্দে তিনি নিজের ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছে। যা এলাকার লোকজনের কোন উপকারে আসছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।  অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোস্তম আলী বলেন, ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছেন তিনি। এর আগেও কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে এ বিষয়ে মিথ্যা অভিযোগ এনেছিলো। উপজেলা নির্বাহী অফিসার ও পিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। সমাজে হেয়পন্ন করতে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী

 

আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেজবাহুর রহমান বলেন, গ্রামীন সড়ক কোনটি এলজিইডির আইডিভক্তু এমন তথ্য তার দপ্তরে নাই। আর সরকারি কাচা সড়কটির বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটি হয়তো তথ্য গোপন করে প্রকল্পটি নিয়েছিলো ইউপি সদস্য। অফিসে আসেন এ ব্যাপারে কথা বলা যাবে। উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডির সড়ক টিআর বা কাবিটা-কাবিখা প্রকল্পের সংস্কার করা যাবে না। তবে উপজেলা পরিষদের সমন্বয় সভার অনুমোদন ক্রমে এলজিইডির আইডিভক্তু সড়ক অন্য কোন দপ্তরের মাধ্যমে সংস্কার করা যেতে পারে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির গঠন প্রক্রিয়াধীন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের
Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

আপডেটের সময়: ০৮:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য রোস্তম আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় জামিনুর রহমান নামে একজন ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রোস্তম আলী।
অভিযোগ সুত্রে ও স্থানীয় লোকজন জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি রেকর্ডভুক্ত কাচা সড়ক রয়েছে। গ্রামীন এ-গ্রেড এই কাচা সড়কটি এলজিইডির আইডিভক্তু (নং-১৮৫৪২৪০২৪)। কিন্তু তথ্য গোপন করে ২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের দুই লাখ টাকা বরাদ্দ নিয়ে সরকারি রাস্তা সংস্কারের নামে শহীদবাগ ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য রোস্তম আলী তার ব্যক্তিগত পুকুরের পাড়ি ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করেন। আর তিনি নিজেই সভাপভি এবং আপন ভাই ও আত্মীয়দের নিয়ে প্রকল্প কমিটি করেন।

আরও পড়ুনঃ  লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

ভুতছাড়া ভেলুপাড়া গ্রামের বাসিন্দা জামিনুর রহমান বলেন, ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত কাচা সড়কটির গুরুত্বপুর্ণ বেশ কিছু এলাকায় মাটি কাটা সহ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু ইউপি সদস্য রোস্তম আলী জনগুরুত্বপুর্ণ স্থান সংস্কার না করে এলজিইডির আইডিভক্তু সড়কের তথ্য গোপন করে সরকারি বরাদ্দে তিনি নিজের ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছে। যা এলাকার লোকজনের কোন উপকারে আসছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।  অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোস্তম আলী বলেন, ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছেন তিনি। এর আগেও কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে এ বিষয়ে মিথ্যা অভিযোগ এনেছিলো। উপজেলা নির্বাহী অফিসার ও পিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। সমাজে হেয়পন্ন করতে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার একাধিক প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেজবাহুর রহমান বলেন, গ্রামীন সড়ক কোনটি এলজিইডির আইডিভক্তু এমন তথ্য তার দপ্তরে নাই। আর সরকারি কাচা সড়কটির বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটি হয়তো তথ্য গোপন করে প্রকল্পটি নিয়েছিলো ইউপি সদস্য। অফিসে আসেন এ ব্যাপারে কথা বলা যাবে। উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডির সড়ক টিআর বা কাবিটা-কাবিখা প্রকল্পের সংস্কার করা যাবে না। তবে উপজেলা পরিষদের সমন্বয় সভার অনুমোদন ক্রমে এলজিইডির আইডিভক্তু সড়ক অন্য কোন দপ্তরের মাধ্যমে সংস্কার করা যেতে পারে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির গঠন প্রক্রিয়াধীন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি