Dhaka ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর মাদ্রাসা মাঠে স্মরণকালের জনস্রোত, অপেক্ষা প্রধানমন্ত্রীর বার্তার ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন কেরানীগঞ্জের শুভাঢ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবে মাতোয়ারা ভক্তরা

লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানায় ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের অংশগ্রহণে সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ টায় লালপুর থানা চত্বরে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম । প্যারেড পরিদর্শন শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি নির্দেশ দেন যে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে কোনো প্রকার চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের খবর পাওয়া মাত্রই তা অবিলম্বে থানাকে অবহিত করতে হবে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

এছাড়া, এলাকায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ ঘটলে বা কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে বিলম্ব না করে থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানানো হয়। প্যারেডে লালপুর থানার ১০টি ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিলুপ্তির পথে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী কাঠের চাকা শিল্প
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর মাদ্রাসা মাঠে স্মরণকালের জনস্রোত, অপেক্ষা প্রধানমন্ত্রীর বার্তার

লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানায় ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের অংশগ্রহণে সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ টায় লালপুর থানা চত্বরে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম । প্যারেড পরিদর্শন শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি নির্দেশ দেন যে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে কোনো প্রকার চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের খবর পাওয়া মাত্রই তা অবিলম্বে থানাকে অবহিত করতে হবে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

এছাড়া, এলাকায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ ঘটলে বা কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে বিলম্ব না করে থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানানো হয়। প্যারেডে লালপুর থানার ১০টি ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন