Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার! কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রীজের ওপর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৪৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড় ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার কুঠিপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে সামিউল। বিকেলে দুই ভাই ঘোরাঘুরির উদ্দেশ্যে বড়াল ব্রীজ রেলস্টেশনের দিকে যায়। একপর্যায়ে তারা বড়াল ব্রীজের ওপর ওঠে। এ সময় হঠাৎ বনলতা এক্সপ্রেস ট্রেন চলে এলে দুই ভাই সরে যাওয়ার চেষ্টা করে। বড় ভাই দ্রুত সরে যেতে পারলেও সামিউল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ  বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, গাইবান্ধাকে ৪-১ গোলে হারিয়ে বগুড়ার জয়

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ১১ বছর বয়সে সামিউলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের

আপডেটের সময়: ০৮:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রীজের ওপর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৪৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড় ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার কুঠিপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে সামিউল। বিকেলে দুই ভাই ঘোরাঘুরির উদ্দেশ্যে বড়াল ব্রীজ রেলস্টেশনের দিকে যায়। একপর্যায়ে তারা বড়াল ব্রীজের ওপর ওঠে। এ সময় হঠাৎ বনলতা এক্সপ্রেস ট্রেন চলে এলে দুই ভাই সরে যাওয়ার চেষ্টা করে। বড় ভাই দ্রুত সরে যেতে পারলেও সামিউল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে এক দিনে ছয় সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, হুমকি নয় জনকল্যাণে গুরুত্ব সমাজকল্যাণমন্ত্রী