Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯৯ সময় দেখুন

মো. জাহিদ হোসাইন, দিনাজপুর নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের মাহালী পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের জমি দখলচেষ্টা ও হামলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন (৩৫), মনিরুল ইসলাম (৩০), আবুল কালাম (৫০), মিজানুর রহমান (৭৪), মোস্তাফিজুর রহমান (২৮), নাসির উদ্দিন (৩২), জালাল উদ্দিন (৩৮) ও হারুনর রশিদ (৪২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের মাহালী পাড়ার বাসিন্দা মঙ্গল সরেন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত ৪৬ শতক জমি ভোগদখল করে আসছিলেন। তবে গত প্রায় দুই বছর ধরে দেলোয়ার হোসেন ওই জমির ১৩ শতক নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে। তারা সেখানে বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করলে মঙ্গল সরেনের পরিবার বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মঙ্গল সরেনের নাতি রাজেন সরেন গুরুতর আহত হন। এছাড়া তার স্ত্রী স্মৃতি মুর্মুর হাত ভেঙে যায় এবং নাতনি সুচরিতা সরেন মাথায় আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসের নির্দেশে এসআই ডেভিড বর্মনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গল সরেন বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ

আপডেটের সময়: ০৬:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মো. জাহিদ হোসাইন, দিনাজপুর নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের মাহালী পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের জমি দখলচেষ্টা ও হামলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন (৩৫), মনিরুল ইসলাম (৩০), আবুল কালাম (৫০), মিজানুর রহমান (৭৪), মোস্তাফিজুর রহমান (২৮), নাসির উদ্দিন (৩২), জালাল উদ্দিন (৩৮) ও হারুনর রশিদ (৪২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের মাহালী পাড়ার বাসিন্দা মঙ্গল সরেন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত ৪৬ শতক জমি ভোগদখল করে আসছিলেন। তবে গত প্রায় দুই বছর ধরে দেলোয়ার হোসেন ওই জমির ১৩ শতক নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে। তারা সেখানে বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করলে মঙ্গল সরেনের পরিবার বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মঙ্গল সরেনের নাতি রাজেন সরেন গুরুতর আহত হন। এছাড়া তার স্ত্রী স্মৃতি মুর্মুর হাত ভেঙে যায় এবং নাতনি সুচরিতা সরেন মাথায় আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসের নির্দেশে এসআই ডেভিড বর্মনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গল সরেন বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন