Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের জমার খুকশিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির মতো আপত্তিকর ও বিপদসংকুল আচরণের অভিযোগ উঠেছে। গত ২০ আগষ্ট বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া বিপদসংকুল আচরণের ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী। শিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় পরিবেশ নিশ্চিতসহ প্রশ্নবিদ্ধ শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে দারে দারে ফিরছেন ভুক্তভোগী পরিবার। সরেজমিনে, ২৪ আগষ্ট ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ঐ শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী এবং ২০ আগষ্ট দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষে শিক্ষক নজরুল শিক্ষার্থীকে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করে এবং জিজ্ঞাসা করে কেমন লাগছে। এতে করে ঐ শিক্ষার্থী ভয় পেয়ে যায় এবং দ্রুত বিদ্যালয় নিকটবর্তী বাড়িতে ফিরে তার মাকে জানায়।

আরও পড়ুনঃ  নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন মুরব্বি স্থানীয়দের কাছে ঘুরলেও ঘটনার ৪ দিনেও সমাধান আসেনি। এ ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা ও নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনসাধারণ বিদ্যালয় তালাবদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রধান শিক্ষকের অনুরোধে খুলে দেয়। ঘটনার পর থেকে ঐ শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়রা আরো জানান, নজরুলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন হয়রানি সম্পৃক্ত ঘটনা ঘটায় এবং একাধিকবার তাকে নিয়ে গ্ৰামে বিচার শালিস হয়। অভিযুক্ত শিক্ষককে নিরাপদ রাখতে ইতোমধ্যে কিছু স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। টাকার বিনিময়ে তারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জমার খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার জানান, শিক্ষক নজরুল ঘটনার আগের দিন থেকে ছুটিতে রয়েছেন। স্থানীয়রা প্রশ্ন তোলেন তাহলে ঐ শিক্ষক পরীক্ষা হলে ডিউটি করে কিভাবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা

নজরুলকে বাঁচাতে এ প্রচেষ্টা। স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোশ মাহমুদ সরকর ( খুশু মাষ্টার) বলেন, বিদ্যালয়ের সম্মান ঠিক রাখতে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি। কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, সুষ্ঠু তদন্ত হবে, সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং একজন শিক্ষকের নীতি নৈতিকতা নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা চলছে। উল্লেখ্য সামাজিক নিরাপত্তা জনিত কারণে ভুক্তভোগীর নাম ও ঠিকানা ব্যবহার করা যায়নি।

আরও পড়ুনঃ  ডা. রাবেয়া বসরীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জামালপুর সিভিল সার্জনের

Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

আপডেটের সময়: ১১:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের জমার খুকশিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির মতো আপত্তিকর ও বিপদসংকুল আচরণের অভিযোগ উঠেছে। গত ২০ আগষ্ট বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া বিপদসংকুল আচরণের ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী। শিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় পরিবেশ নিশ্চিতসহ প্রশ্নবিদ্ধ শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে দারে দারে ফিরছেন ভুক্তভোগী পরিবার। সরেজমিনে, ২৪ আগষ্ট ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ঐ শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী এবং ২০ আগষ্ট দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষে শিক্ষক নজরুল শিক্ষার্থীকে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করে এবং জিজ্ঞাসা করে কেমন লাগছে। এতে করে ঐ শিক্ষার্থী ভয় পেয়ে যায় এবং দ্রুত বিদ্যালয় নিকটবর্তী বাড়িতে ফিরে তার মাকে জানায়।

আরও পড়ুনঃ  বনপাড়া বাইপাসের পরিবহন বিরোধের শান্তিপূর্ণ সমাধান

ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন মুরব্বি স্থানীয়দের কাছে ঘুরলেও ঘটনার ৪ দিনেও সমাধান আসেনি। এ ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা ও নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনসাধারণ বিদ্যালয় তালাবদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রধান শিক্ষকের অনুরোধে খুলে দেয়। ঘটনার পর থেকে ঐ শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়রা আরো জানান, নজরুলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন হয়রানি সম্পৃক্ত ঘটনা ঘটায় এবং একাধিকবার তাকে নিয়ে গ্ৰামে বিচার শালিস হয়। অভিযুক্ত শিক্ষককে নিরাপদ রাখতে ইতোমধ্যে কিছু স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। টাকার বিনিময়ে তারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জমার খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার জানান, শিক্ষক নজরুল ঘটনার আগের দিন থেকে ছুটিতে রয়েছেন। স্থানীয়রা প্রশ্ন তোলেন তাহলে ঐ শিক্ষক পরীক্ষা হলে ডিউটি করে কিভাবে।

আরও পড়ুনঃ  ডা. রাবেয়া বসরীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জামালপুর সিভিল সার্জনের

নজরুলকে বাঁচাতে এ প্রচেষ্টা। স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোশ মাহমুদ সরকর ( খুশু মাষ্টার) বলেন, বিদ্যালয়ের সম্মান ঠিক রাখতে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি। কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, সুষ্ঠু তদন্ত হবে, সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং একজন শিক্ষকের নীতি নৈতিকতা নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা চলছে। উল্লেখ্য সামাজিক নিরাপত্তা জনিত কারণে ভুক্তভোগীর নাম ও ঠিকানা ব্যবহার করা যায়নি।

আরও পড়ুনঃ  ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ!