Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চট্টগ্রামে সফর উপলক্ষে সম্পাদক রফিকুল ইসলাম ( জামান ) কুলাউড়ার পূর্ব মনসুরে কালভার্ট এখন ম”র”ণফাঁ”দ, ঝুঁ”কি’তে শিক্ষার্থী ও পথচারীরা বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২১৬ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী এবং ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মান্দা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মান্দা‌উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ ২০২৬ ও সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে এ প্লাস (A+) অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি জুনিয়র বৃত্তি পরীক্ষা (স্কুল ও মাদ্রাসা) এবং প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল ও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল নয়, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মেধা ও সাফল্যের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।তিনি আরও বলেন, “মান্দার শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে যে সাফল্য অর্জন করছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শিক্ষক নেতা গোলাম সরোয়ার স্বপন, আনিসুর রহমান, সদেরুল ইসলাম, নাসির উদ্দিন সরদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিক এবং নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান (হারুন) প্রমূখ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।##

আরও পড়ুনঃ  শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
Tag :
জনপ্রিয় পোস্ট

কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান

আপডেটের সময়: ০৮:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী এবং ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মান্দা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মান্দা‌উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ ২০২৬ ও সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে এ প্লাস (A+) অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি জুনিয়র বৃত্তি পরীক্ষা (স্কুল ও মাদ্রাসা) এবং প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল ও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

আরও পড়ুনঃ  শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল নয়, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মেধা ও সাফল্যের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।তিনি আরও বলেন, “মান্দার শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে যে সাফল্য অর্জন করছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শিক্ষক নেতা গোলাম সরোয়ার স্বপন, আনিসুর রহমান, সদেরুল ইসলাম, নাসির উদ্দিন সরদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিক এবং নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান (হারুন) প্রমূখ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।##

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা