
মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের অভিযোগে মো. রমজান হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রমজান হাওলাদার মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের সোলাইমান হাওলাদারের ছেলে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















