Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মন্ডল বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে নিজ জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি নির্মাণাধীন ঘরের দেয়াল ভাঙচুর ও মূল্যবান মালামাল তছনছ করার অভিযোগও রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জানপুর এলাকার বাসিন্দা আমজাদ শেখ তার নিজ বসতভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় পাশের বাড়ির মৃত সুজা মন্ডলের ছেলে হায়দার মন্ডল, রায়হান মন্ডলের ছেলে ফারুক মন্ডল ও মো. মিলন শেখ তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, হামলার সময় নির্মাণাধীন নতুন ঘরের দেয়াল ভেঙে ফেলা হয় এবং ঘরের মূল্যবান জিনিসপত্র এলোমেলো করে দেওয়া হয়। এতে আমজাদ শেখের পরিবারের কয়েকজন আহত হন।

আরও পড়ুনঃ  আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্থানীয়রা জানান, আমজাদ শেখ তার নিজ জায়গাতেই ঘর নির্মাণ করছিলেন। হঠাৎ প্রতিবেশী পক্ষ ওই জায়গার মধ্যে তাদের জমি রয়েছে দাবি করে বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনার সূত্রপাত। এদিকে, ঘটনার পর হামলার অভিযোগ ওঠা হায়দার মন্ডল নিজেই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে হায়দার মন্ডল বলেন, “ঝামেলা হয়েছিল, মিটে গেছে। আমি আগামীকাল অভিযোগটি তুলে নেব। সিরাজগঞ্জ সদর থানার এসআই ইউসুফ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে তাদের পারিবারিক সমস্যা হয়েছে। উভয় পক্ষকে নিজেদের মধ্যে বসে বিষয়টি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দিয়েছি।

আরও পড়ুনঃ  তামাবিল মহাসড়কে গেইটলক বাসের ধাক্কায় কিশোরী নিহত আহত মা

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন

আপডেটের সময়: ০৭:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মন্ডল বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে নিজ জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি নির্মাণাধীন ঘরের দেয়াল ভাঙচুর ও মূল্যবান মালামাল তছনছ করার অভিযোগও রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জানপুর এলাকার বাসিন্দা আমজাদ শেখ তার নিজ বসতভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় পাশের বাড়ির মৃত সুজা মন্ডলের ছেলে হায়দার মন্ডল, রায়হান মন্ডলের ছেলে ফারুক মন্ডল ও মো. মিলন শেখ তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, হামলার সময় নির্মাণাধীন নতুন ঘরের দেয়াল ভেঙে ফেলা হয় এবং ঘরের মূল্যবান জিনিসপত্র এলোমেলো করে দেওয়া হয়। এতে আমজাদ শেখের পরিবারের কয়েকজন আহত হন।

আরও পড়ুনঃ  মান্দাকে মাদক ও ইভটিজিংমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’—এমপি ডাঃ টিপু

স্থানীয়রা জানান, আমজাদ শেখ তার নিজ জায়গাতেই ঘর নির্মাণ করছিলেন। হঠাৎ প্রতিবেশী পক্ষ ওই জায়গার মধ্যে তাদের জমি রয়েছে দাবি করে বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনার সূত্রপাত। এদিকে, ঘটনার পর হামলার অভিযোগ ওঠা হায়দার মন্ডল নিজেই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে হায়দার মন্ডল বলেন, “ঝামেলা হয়েছিল, মিটে গেছে। আমি আগামীকাল অভিযোগটি তুলে নেব। সিরাজগঞ্জ সদর থানার এসআই ইউসুফ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে তাদের পারিবারিক সমস্যা হয়েছে। উভয় পক্ষকে নিজেদের মধ্যে বসে বিষয়টি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দিয়েছি।

আরও পড়ুনঃ  লালপুরে গ্রামে গ্রামে ফুটবল দিচ্ছেন বিএনপি নেতা জুলহাস