Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩৪ সময় দেখুন

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃহাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের অভিযোগে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের আজমের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার নাটোই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে শাহ্ আলম (৪২), উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সালমান রহমান পিয়াস (৩০) এবং রামদাস ধনিরাম পোদ্দারপাড়ার তরনী দত্তের ছেলে শ্রী তুষার দত্ত (২৮)।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

জানা গেছে, আজমের মোড় এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক সেবন করছেন—এমন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বনপাড়া বাইপাসের পরিবহন বিরোধের শান্তিপূর্ণ সমাধান

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. নুরন্নবীসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

আপডেটের সময়: ১০:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃহাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের অভিযোগে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের আজমের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার নাটোই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে শাহ্ আলম (৪২), উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সালমান রহমান পিয়াস (৩০) এবং রামদাস ধনিরাম পোদ্দারপাড়ার তরনী দত্তের ছেলে শ্রী তুষার দত্ত (২৮)।

আরও পড়ুনঃ  এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আটক

জানা গেছে, আজমের মোড় এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক সেবন করছেন—এমন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন : জশনে জুলুসে লাখো মানুষের ঢল

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. নুরন্নবীসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান