Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: আকাশজুড়ে বৃষ্টি, তবুও থামেনি পদযাত্রা । মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় রাস্তায় নেমেছে পুলিশ ও স্থানীয় মানুষ। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাবুছড়া পুলিশ ফাঁড়ি থেকে এ মাদক বিরোধী র‍্যালি বের হয়। দীঘিনালা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। র‍্যালিতে দীঘিনালা থানার এসআই রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবাইদুল্লাহ, বিএনপির স্থানীয় নেতাকর্মী, দীঘিনালা থানা ও বাবুছড়া পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বৃষ্টির মধ্যেই সড়কে প্রদক্ষিণ করেন অংশ গ্রহণকারীরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতার বার্তা তুলে ধরেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। আগে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ

পরিবার ও সমাজ থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধীদের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদক সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি। র‍্যালিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বলেন, সাধারণত বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বের হতে চায় না। কিন্তু মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বৃষ্টির মধ্যেও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন উদ্যোগ নিয়মিত হলে মানুষ আরও সচেতন হবে। তবে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদেরও দায়িত্ব নিতে হবে। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জনসম্পৃক্ততা বাড়িয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা

আপডেটের সময়: ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: আকাশজুড়ে বৃষ্টি, তবুও থামেনি পদযাত্রা । মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় রাস্তায় নেমেছে পুলিশ ও স্থানীয় মানুষ। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাবুছড়া পুলিশ ফাঁড়ি থেকে এ মাদক বিরোধী র‍্যালি বের হয়। দীঘিনালা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। র‍্যালিতে দীঘিনালা থানার এসআই রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবাইদুল্লাহ, বিএনপির স্থানীয় নেতাকর্মী, দীঘিনালা থানা ও বাবুছড়া পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বৃষ্টির মধ্যেই সড়কে প্রদক্ষিণ করেন অংশ গ্রহণকারীরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতার বার্তা তুলে ধরেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। আগে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা

পরিবার ও সমাজ থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধীদের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদক সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি। র‍্যালিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বলেন, সাধারণত বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বের হতে চায় না। কিন্তু মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বৃষ্টির মধ্যেও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন উদ্যোগ নিয়মিত হলে মানুষ আরও সচেতন হবে। তবে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদেরও দায়িত্ব নিতে হবে। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জনসম্পৃক্ততা বাড়িয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধুনটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত