
ধুনট (বগুড়া) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাঁর রুহের মাগফেরাত কামনা করে ধুনট উপজেলা মডেল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বাদ যোহর ধুনট পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র জনাব আলিমুদ্দিন হারুন মন্ডল বক্তব্য রাখেন। দোয়া মহফিলে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসনের জনাব আক্তার আলম সেলিম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুনজিল হোসেন আকন্দ, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন যুবদল নেতা সোহেল আহমেদ। এছাড়া দোয়া মাহফিলপ বিএন পি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মুসুল্লীগণ অংশ নেন।উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেম মোঃ আব্দুল্লাহ হুজরুরের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
প্রতিবেদকের নাম 


















