Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ

নিজস্ব প্রতিবেদক: বর্ষা এলেই ইলিশের মৌসুম। বাজারে বেড়েছে সরবরাহ, মাছের সারিতে ঝলমল করছে রুপালি ইলিশ। কিন্তু দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের বাজারে প্রাণচাঞ্চল্য থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই। আজ শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। টাউন হল বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা শাওন বলেন, আমি টাউন হল বাজারে কেনাকাটা করি। ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে ছোট মাছ নিয়েই ফিরে যাচ্ছি। সংসারের খরচ সামলে এত টাকা দিয়ে মাছ কেনা কঠিন। সবারই মনে চায় ইলিশ মাছ খেতে কিন্তু ইচ্ছা থাকলেও এত দাম দিয়ে কেনার উপায় নেই। টাউন হল বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন চন্দনা রানী। তিনি জানান, আমার স্বামীকে নিয়ে মাছের বাজারে এসেছি। বেশ কয়েকটি দোকান ঘুরলাম।

আরও পড়ুনঃ  খেয়াঘাট সরানো ও টোল বৃদ্ধির প্রতিবাদে কেরানীগঞ্জে ব্যবসায়ীদের বিক্ষোভ

এক এক দোকানে এক এক রকম দাম। পরে এক কেজির একটু বেশি দুটি ইলিশ কিনলাম চার হাজার ২০০ টাকা দিয়ে। বাজারে বেশি কোল্ড স্টোরের মাছ, নতুন তাজা মাছ পাওয়া খুব কঠিন। চন্দ্রিমা বাজারে বাজার করতে আসা আরেক ক্রেতা সাইফুল বলেন, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। তাই ছোট একটা মাছ কিনলাম। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই। জেনেভা ক্যাম্প বাজারে এক চাকরিজীবী বলেন, ইলিশের মৌসুমে অন্তত এক দুইবার কিনতে চাই। কিন্তু বর্তমান বাজারে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা শেষ হয়ে যায়। দাম বেশি হওয়ায় তাই ইলিশ মাছ কেনা হলো না। ঢাকা উদ্যান বাজারে এক গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে মাছ অনেক আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। তাই শুধু দেখে যাচ্ছি, কেনার সাহস পাচ্ছি না। চন্দ্রিমা বাজারের ইলিশ মাছ বিক্রেতা মামুন জানান, আমার এখানে ছোট আকারের কয়েক ধরনের ইলিশ মাছ রয়েছে। যেগুলোর এক হাজার থেকে শুরু করে এক হাজার ৪৫০ টাকা পর্যন্ত। আমরাও অনেক বড় মাছ ব্যবসায়ী নই যে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ বা দুই হাজার ৮০০ টাকা কেজি দিয়ে মাছ এখানে নিয়ে আসব।

আরও পড়ুনঃ  সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমাদের এখানে নিম্ন আয়ের মানুষজনই বেশি আসেন। যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা টাউন হল বাজার বা অন্য জায়গায় চলে যান। টাউন হল বাজারের ইলিশ মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, আমার এখানে এক কেজি সাইজ এবং তার নিচে আরো দুই সাইজের ইলিশ মাছ রয়েছে। এক কেজি বা তার একটু বেশি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা, এক কেজির নিচে সাইজ ভেদে দুই হাজার থেকে এক হাজার ৮০০ টাকা। এখনো বাজারে তেমনভাবে তাজা ইলিশ মাছ সরবরাহ হয়নি। বাজারের বেশিরভাগ মাছ এখনো কোল্ড স্টোরের। সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ মানুষ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সঙ্গে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন। মোহাম্মদপুরের বাজারগুলোতে দুপুর পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভালো থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ছিল আক্ষেপের সুর। তাদের ভাষ্য, বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি, যেখানে স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফেরা যায়।

আরও পড়ুনঃ  জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম
Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ

আপডেটের সময়: ০৫:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বর্ষা এলেই ইলিশের মৌসুম। বাজারে বেড়েছে সরবরাহ, মাছের সারিতে ঝলমল করছে রুপালি ইলিশ। কিন্তু দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের বাজারে প্রাণচাঞ্চল্য থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই। আজ শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। টাউন হল বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা শাওন বলেন, আমি টাউন হল বাজারে কেনাকাটা করি। ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে ছোট মাছ নিয়েই ফিরে যাচ্ছি। সংসারের খরচ সামলে এত টাকা দিয়ে মাছ কেনা কঠিন। সবারই মনে চায় ইলিশ মাছ খেতে কিন্তু ইচ্ছা থাকলেও এত দাম দিয়ে কেনার উপায় নেই। টাউন হল বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন চন্দনা রানী। তিনি জানান, আমার স্বামীকে নিয়ে মাছের বাজারে এসেছি। বেশ কয়েকটি দোকান ঘুরলাম।

আরও পড়ুনঃ  শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান

এক এক দোকানে এক এক রকম দাম। পরে এক কেজির একটু বেশি দুটি ইলিশ কিনলাম চার হাজার ২০০ টাকা দিয়ে। বাজারে বেশি কোল্ড স্টোরের মাছ, নতুন তাজা মাছ পাওয়া খুব কঠিন। চন্দ্রিমা বাজারে বাজার করতে আসা আরেক ক্রেতা সাইফুল বলেন, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। তাই ছোট একটা মাছ কিনলাম। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই। জেনেভা ক্যাম্প বাজারে এক চাকরিজীবী বলেন, ইলিশের মৌসুমে অন্তত এক দুইবার কিনতে চাই। কিন্তু বর্তমান বাজারে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা শেষ হয়ে যায়। দাম বেশি হওয়ায় তাই ইলিশ মাছ কেনা হলো না। ঢাকা উদ্যান বাজারে এক গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে মাছ অনেক আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। তাই শুধু দেখে যাচ্ছি, কেনার সাহস পাচ্ছি না। চন্দ্রিমা বাজারের ইলিশ মাছ বিক্রেতা মামুন জানান, আমার এখানে ছোট আকারের কয়েক ধরনের ইলিশ মাছ রয়েছে। যেগুলোর এক হাজার থেকে শুরু করে এক হাজার ৪৫০ টাকা পর্যন্ত। আমরাও অনেক বড় মাছ ব্যবসায়ী নই যে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ বা দুই হাজার ৮০০ টাকা কেজি দিয়ে মাছ এখানে নিয়ে আসব।

আরও পড়ুনঃ  খেয়াঘাট সরানো ও টোল বৃদ্ধির প্রতিবাদে কেরানীগঞ্জে ব্যবসায়ীদের বিক্ষোভ

আমাদের এখানে নিম্ন আয়ের মানুষজনই বেশি আসেন। যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা টাউন হল বাজার বা অন্য জায়গায় চলে যান। টাউন হল বাজারের ইলিশ মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, আমার এখানে এক কেজি সাইজ এবং তার নিচে আরো দুই সাইজের ইলিশ মাছ রয়েছে। এক কেজি বা তার একটু বেশি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা, এক কেজির নিচে সাইজ ভেদে দুই হাজার থেকে এক হাজার ৮০০ টাকা। এখনো বাজারে তেমনভাবে তাজা ইলিশ মাছ সরবরাহ হয়নি। বাজারের বেশিরভাগ মাছ এখনো কোল্ড স্টোরের। সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ মানুষ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সঙ্গে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন। মোহাম্মদপুরের বাজারগুলোতে দুপুর পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভালো থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ছিল আক্ষেপের সুর। তাদের ভাষ্য, বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি, যেখানে স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফেরা যায়।

আরও পড়ুনঃ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ