Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক কালবেলার কাউনিয়া উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, সাংবাদিক নিতাই রায়, শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দুস বসুনিয়া, মিজানুর রহমান ও জুলহাস হোসেন সোহাগসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলা তার সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

 

তাঁরা আরও বলেন, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। এ ক্ষেত্রে দৈনিক কালবেলা ভবিষ্যতেও সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব
Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটের সময়: ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক কালবেলার কাউনিয়া উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, সাংবাদিক নিতাই রায়, শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দুস বসুনিয়া, মিজানুর রহমান ও জুলহাস হোসেন সোহাগসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলা তার সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

 

তাঁরা আরও বলেন, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। এ ক্ষেত্রে দৈনিক কালবেলা ভবিষ্যতেও সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ