Dhaka ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু লালপুরে ১৬ দিন ধরে নিখোঁজ যুবক আলতাব

সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয়

মো: দাদন তালুকদার,সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা: ঢেউখালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে রাফসান স্মৃতি সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরডাঙ্গী যুব সংঘ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেলে বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট আটটি দল অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেসুর রহমান খান, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সী এবং ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি। এ সময় বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘যেখানেই ফুটবল, সেখানেই বাংলাদেশের হাজার হাজার মানুষ। ফুটবল আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে। এটি আমাদের সত্তার অংশ। দর্শকরাই ফুটবলের প্রাণ।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, তরুণেরা খেলাধুলা, পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকুক এবং মাদক থেকে দূরে থাকুক। দীর্ঘদিন ধরে আমাদের তরুণ ও যুবসমাজ মাদকের সর্বনাশা নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুস্থ শরীর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সরকার নতুন কুঁড়ি ক্রীড়ার আয়োজন করেছে। প্রতিটি ইউনিয়নে ফুটবল খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতে সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের বেতন-ভাতার ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ  টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয়

সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয়

আপডেটের সময়: ০৮:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মো: দাদন তালুকদার,সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা: ঢেউখালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে রাফসান স্মৃতি সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরডাঙ্গী যুব সংঘ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেলে বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট আটটি দল অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেসুর রহমান খান, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সী এবং ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি। এ সময় বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু