
সোহেল আমি,ধামরাই ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় এবারের বিগত বছরের তুলনায় পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ টি, এবার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌর সভা মিলিয়ে পূজা মন্ডপের সংখ্যা ২৩৫ টি। যেখানে পুলিশের পাশাপাশি ১৪৭৮ জন আনসার সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দিনরাত। আজ সোমবার, ১৯ অক্টোবর আমরা শেফালী আক্তার মুক্তা পৌর ০৫ নং ওয়ার্ড দলনেত্রী আনসার এর সাথে কথা বলে জানতে পারি অনন্য বারের তুলনায় ধামরাইয়ে পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে। সেই সাথে আমরা পুলিশের পাশাপাশি আনসার বাহিনী বড় ভূৃমিকা পালন করছি। এর আগে আমি বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করায় ঢাকা জেলা পর্যায় থেকে একটি পুরস্কার ও উপজেলা পর্যায়ে দুটি মোট ৩ টি পুরস্কার পেয়েছি এসবি সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় এবং সকলের ভালবাসা ছিল বলে সম্ভব হয়েছে।
আমরা আনসার সদস্যরা দিনরাত পূজা মন্ডপে দায়িত্ব পালন করে যাচ্ছি। শেষ দিন পর্যন্ত আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে যাব। এবিষয়ে টিম লিডার গোলবর রহমান বলেন দূর্গা পূজার শুরু থেকে আমাদের যেখানে দায়িত্ব দিয়েছে আমরা সেখানেই দায়িত্ব পালন করছি। বিসর্জন পর্যন্ত আমরা থাকব। কোন বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।
প্রতিবেদকের নাম 


















