Dhaka ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু লালপুরে ১৬ দিন ধরে নিখোঁজ যুবক আলতাব

প্রশাসনের কড়া নিরাপত্তায় কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপিত: মণ্ডপে মণ্ডপে নিপুন রায় চৌধুরীর কুশল বিনিময়

​স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ও মন্দিরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

​আজ (১৮ অক্টোবর) সরজমিনে কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা ঘুরে দেখা যায়, সার্বিক নিরাপত্তা বজায় থাকায় সাধারণ পুণ্যার্থী ও দর্শনার্থীরা কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে মণ্ডপে এসে দেবী দর্শন করছেন।
​উৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তাঁর নিজের বাসভবন সংলগ্ন মন্দিরেও আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
​প্রশাসনের এই পদক্ষেপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানান, পূজা মণ্ডপে কোনো ধরনের গ্যাঞ্জাম বা বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। ফলে কেরানীগঞ্জের প্রতিটি এলাকায় সবাই অত্যন্ত উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারছেন।
​এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের কার্যকর ভূমিকা ও তদারকির ফলে কেরানীগঞ্জের সর্বত্র একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর আবহ বজায় রয়েছে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয়

প্রশাসনের কড়া নিরাপত্তায় কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপিত: মণ্ডপে মণ্ডপে নিপুন রায় চৌধুরীর কুশল বিনিময়

আপডেটের সময়: ০২:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ও মন্দিরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান

​আজ (১৮ অক্টোবর) সরজমিনে কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা ঘুরে দেখা যায়, সার্বিক নিরাপত্তা বজায় থাকায় সাধারণ পুণ্যার্থী ও দর্শনার্থীরা কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে মণ্ডপে এসে দেবী দর্শন করছেন।
​উৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তাঁর নিজের বাসভবন সংলগ্ন মন্দিরেও আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
​প্রশাসনের এই পদক্ষেপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানান, পূজা মণ্ডপে কোনো ধরনের গ্যাঞ্জাম বা বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। ফলে কেরানীগঞ্জের প্রতিটি এলাকায় সবাই অত্যন্ত উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারছেন।
​এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের কার্যকর ভূমিকা ও তদারকির ফলে কেরানীগঞ্জের সর্বত্র একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর আবহ বজায় রয়েছে।

আরও পড়ুনঃ  আতঙ্কে বুক কাঁপছে যাচ্ছি জীবিকার টানে