Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ, সামাজিক আন্দোলনের আহ্বান এসপি বেলায়েতের

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন।

কর্মসূচিকে ঘিরে গোচরা হাফেজ টাওয়ার চত্বরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। পরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন স্লোগানসহ একটি র‍্যালি বের করা হয়।

আরও পড়ুনঃ  সাভার ও ধামরাইয়ে ডিবির অভিযান: ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, মোটরসাইকেল জব্দ

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন, বিএনপির প্রবীণ নেতা নেজাম উদ্দীন চৌধুরী, পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, রাঙ্গুনিয়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা পারভেজ মোশারফসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার

সমাবেশে এসপি বেলায়েত হোসেন বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ, সামাজিক আন্দোলনের আহ্বান এসপি বেলায়েতের

আপডেটের সময়: ০৫:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন।

কর্মসূচিকে ঘিরে গোচরা হাফেজ টাওয়ার চত্বরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। পরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন স্লোগানসহ একটি র‍্যালি বের করা হয়।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন, বিএনপির প্রবীণ নেতা নেজাম উদ্দীন চৌধুরী, পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, রাঙ্গুনিয়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা পারভেজ মোশারফসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু