
ইঞ্জি খান মোঃ নওতাজ,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে খোকন দফাদার (৪৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খোকন দফাদার স্থানীয়ভাবে মাদক ডিলার হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৩ আগষ্ট) রাত আনুমানিক ১১টার দিকে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে। এ সময় খোকন দফাদারের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৪,৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বগা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।” মাদক সমাজের জন্য অভিশাপ মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় দল-মত নির্বিশেষে সমাজের সকলকে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বগা ইউনিয়নসহ পুরো বাউফলকে মাদকমুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের দিক-নির্দেশনায় বগা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনসহ অভিযানে অংশ নেওয়া সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবেদকের নাম 



















