Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

মান্দাকে মাদক ও ইভটিজিংমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’—এমপি ডাঃ টিপু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, সড়ক নিরাপত্তা ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাদক ও ইভটিজিং সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ নির্মূলে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নজরদারি বাড়াতে হবে। কোথাও ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডা. ইকরামুল বারী টিপু আরও বলেন, “মান্দাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
সভায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান জোরদার, মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
এ ছাড়া ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেসুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়েদুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম এবং পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

মান্দাকে মাদক ও ইভটিজিংমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’—এমপি ডাঃ টিপু

আপডেটের সময়: ০৫:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, সড়ক নিরাপত্তা ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাদক ও ইভটিজিং সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ নির্মূলে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নজরদারি বাড়াতে হবে। কোথাও ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডা. ইকরামুল বারী টিপু আরও বলেন, “মান্দাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
সভায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান জোরদার, মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
এ ছাড়া ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেসুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়েদুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম এবং পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে নরসিংদীতে তিন শতাধিক শিল্পকারখানায় উৎপাদন বন্ধ