Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা

রাব্বি রহমান, নীলফামারী, জেলা সংবাদদাতা :

বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি ও মৌচাষ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌমাছির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় নীলফামারী সদরের মকবুল হোসেন সুপার মার্কেটের স্কাই ভিউ হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, কৃষি উদ্যোক্তা, মৌচাষি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনেই সীমাবদ্ধ নয়; পরাগায়নের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৌচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৌচাষিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মৌচাষ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  লাল ফিতায় বন্দি রংপুরের সম্ভাবনা: ২৮ কোটির শিল্প পার্ক ঝুলে আছে দুই বছর
Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা

আপডেটের সময়: ০১:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী, জেলা সংবাদদাতা :

বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি ও মৌচাষ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌমাছির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় নীলফামারী সদরের মকবুল হোসেন সুপার মার্কেটের স্কাই ভিউ হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, কৃষি উদ্যোক্তা, মৌচাষি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনেই সীমাবদ্ধ নয়; পরাগায়নের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৌচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৌচাষিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মৌচাষ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত চরাঞ্চল পরিদর্শনে জেলা প্রশাসক