Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি তার নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে স্বজনদের অগোচরে ডোবা থেকে খেলনা গাড়িটি তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির পাশের ডোবা থেকে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও
Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি তার নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে স্বজনদের অগোচরে ডোবা থেকে খেলনা গাড়িটি তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

আরও পড়ুনঃ  নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা

 

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির পাশের ডোবা থেকে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়' পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত