Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

নীলফামারীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নীলফামারী জেলা শাখা।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ এবং গাড়ি উদ্ধার

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে এস আলম গ্রুপ যেভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে, বর্তমানে একই ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতের বিতর্কিত রাজনৈতিক প্রভাবের সঙ্গে সম্পৃক্ত এবং তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংককে আবারও বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। তাই ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা উচিত নয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুরশিদ আলমকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে পূর্ববর্তী চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

নীলফামারীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৪:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নীলফামারী জেলা শাখা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে এস আলম গ্রুপ যেভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে, বর্তমানে একই ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতের বিতর্কিত রাজনৈতিক প্রভাবের সঙ্গে সম্পৃক্ত এবং তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংককে আবারও বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  খান জাহান আলী মাজারে কুমিরের হামলা, নিখোঁজ শিশু

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। তাই ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা উচিত নয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুরশিদ আলমকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে পূর্ববর্তী চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  নয়াপাড়া দেওয়ান বাড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে,