Dhaka ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, প্রাণনাশের আশঙ্কার অভিযোগ সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে এসে আইনের মুখোমুখি হতে বললেন ডা. জাহিদ মনপুরায় তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু হাজার কোটি টাকার উপকূল রক্ষা প্রকল্প হুমকির মুখে হেফাজতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ নাগরপুরে ১ কোটি ৭৯ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ শক্তিশালী চোরাচালান ও সিন্ডিকেট নেটওয়ার্ক মুন্না ভাই সিগারেট সাম্রাজ্য

হেফাজতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ​হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৯ আগষ্ট (রবিবার) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক হয়। বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে ভিড় করা সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান তিনি। মাদ্রাসায় পৌঁছানোর পর হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। হেফাজতের শীর্ষনেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজত আমিরের এই বৈঠকে দেশের শীর্ষ ৬ জন আলেম-মাশায়েখ অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘হুজুরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী

বাবুনগর মাদরাসায় পৌঁছালে প্রতিষ্ঠানের মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাকে অতিথিকক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত ছিলেন। হেফাজত আমিরের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) প্রাঙ্গণে অবস্থিত হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। ​এর আগে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে দুপুরে বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের জন্য আয়োজিত পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে সকালে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছান তিনি। সেখানে মাতাবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন চলমান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন সরকারপ্রধান।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর যেন দলীয় ইতিহাসের জায়গা না হয়: নাহিদ
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

হেফাজতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ

আপডেটের সময়: ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ​হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৯ আগষ্ট (রবিবার) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক হয়। বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে ভিড় করা সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান তিনি। মাদ্রাসায় পৌঁছানোর পর হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। হেফাজতের শীর্ষনেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজত আমিরের এই বৈঠকে দেশের শীর্ষ ৬ জন আলেম-মাশায়েখ অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘হুজুরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

বাবুনগর মাদরাসায় পৌঁছালে প্রতিষ্ঠানের মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাকে অতিথিকক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত ছিলেন। হেফাজত আমিরের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) প্রাঙ্গণে অবস্থিত হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। ​এর আগে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে দুপুরে বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের জন্য আয়োজিত পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে সকালে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছান তিনি। সেখানে মাতাবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন চলমান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন সরকারপ্রধান।

আরও পড়ুনঃ  হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান