
স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: কেরানীগঞ্জে নিজ বোনকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার এক চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ উঠেছে। আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার লিটন টাওয়ারস্থ লায়ন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি চরম ঔদ্ধত্য দেখিয়ে বোনকে কাফনের কাপড় পাঠানো হয়, যা সরাসরি মৃত্যুর হুমকির শামিল। এই ন্যাক্কারজনক ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে মহুয়া ছাড়াও মিজাজুর রহমান মিজান, ফেরদৌস আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন
এ ধরনের হুমকি শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং সামাজিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সচেতন মহল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর সাহস না পায়।
প্রতিবেদকের নাম 






















