Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ওই নারীকে ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

সোমবার সকালে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পার্শ্ববর্তী ‘গড়’ নামক এলাকা থেকে ওই নারীর নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেন।

উদ্ধারকৃত নারী রাণীশংকৈল উপজেলার হুসেইনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা পুলিশ জানায়, মরদেহের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রাথমিকভাবে এটিকে ‘ধর্ষণ ও হত্যাকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।

থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ এবং ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচিত হবে।”

আরও পড়ুনঃ  কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের দ্বিতীয় দফার বাড়তি ইউরেনিয়াম।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১১:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ওই নারীকে ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুইজন আটক, কারাগারে প্রেরণ

সোমবার সকালে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পার্শ্ববর্তী ‘গড়’ নামক এলাকা থেকে ওই নারীর নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেন।

উদ্ধারকৃত নারী রাণীশংকৈল উপজেলার হুসেইনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুনঃ  রাধানগরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী মো  মাসুদ রানা (আকিনুর) ​

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা পুলিশ জানায়, মরদেহের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রাথমিকভাবে এটিকে ‘ধর্ষণ ও হত্যাকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।

থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ এবং ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচিত হবে।”

আরও পড়ুনঃ  ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা