Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে, জানাজায় মানুষের ঢল ‎ এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দেখুন

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ আদালতের ১৪৪ ধারা জারি করা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা বাজারে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রবেশমুখে বাঁশের বেড়া ও গাছ রোপণ করার মারাত্মক অভিযোগ উঠেছে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর যাতায়াতের পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় বেচাকেনা বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় দোকানগুলো বন্ধ থাকার সুযোগে বিবাদীরা এই ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে নলডাঙ্গা গ্রামের বাসিন্দা রুস্তম আলী মণ্ডল ধুনট মৌজার ৫০১ নম্বর দাগে পাকুড়িহাটা গ্রামের মোত্রাজ, কাইনচা, জলিল, করিম ও আজিজার নামের পাঁচ ব্যক্তির কাছ থেকে ৭৭ শতক জমি কেনেন। পরবর্তীতে তাঁর ছেলে হাসান আলী ওই জমিতে নলডাঙ্গা বাজারে আধাপাকা স্থাপনা গড়ে তুলে ব্যবসা ও বসতবাড়ির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

আরও পড়ুনঃ  লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

​অভিযোগ অনুযায়ী, সম্প্রতি প্রায় দুই মাস আগে বিক্রেতা পরিবারের সদস্যরা জমির নকশা ও পরিমাপ নিয়ে আপত্তি তুলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জোরপূর্বক দখলের অপচেষ্টা চালায়। এ ঘটনায় হাসান আলী বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রফিকুল ইসলাম ও বাদশা মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। শুনানি শেষে আদালত বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন

​আইনি নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও শুক্রবার জুমার নামাজের সুযোগে বিবাদীরা চারটি দোকানের সামনে বাঁশের বেড়া ও গাছ রোপণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে প্রবেশ বা ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এতে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
​খবর পেয়ে ধুনট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  পারমিটের আড়ালে অবৈধ গাছ পাচার আলীকদমে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ

​ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আদালতকে অবহিত করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল

ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা

আপডেটের সময়: ০৮:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ আদালতের ১৪৪ ধারা জারি করা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা বাজারে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রবেশমুখে বাঁশের বেড়া ও গাছ রোপণ করার মারাত্মক অভিযোগ উঠেছে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর যাতায়াতের পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় বেচাকেনা বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় দোকানগুলো বন্ধ থাকার সুযোগে বিবাদীরা এই ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে নলডাঙ্গা গ্রামের বাসিন্দা রুস্তম আলী মণ্ডল ধুনট মৌজার ৫০১ নম্বর দাগে পাকুড়িহাটা গ্রামের মোত্রাজ, কাইনচা, জলিল, করিম ও আজিজার নামের পাঁচ ব্যক্তির কাছ থেকে ৭৭ শতক জমি কেনেন। পরবর্তীতে তাঁর ছেলে হাসান আলী ওই জমিতে নলডাঙ্গা বাজারে আধাপাকা স্থাপনা গড়ে তুলে ব্যবসা ও বসতবাড়ির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ৭ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​

​অভিযোগ অনুযায়ী, সম্প্রতি প্রায় দুই মাস আগে বিক্রেতা পরিবারের সদস্যরা জমির নকশা ও পরিমাপ নিয়ে আপত্তি তুলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জোরপূর্বক দখলের অপচেষ্টা চালায়। এ ঘটনায় হাসান আলী বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রফিকুল ইসলাম ও বাদশা মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। শুনানি শেষে আদালত বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

​আইনি নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও শুক্রবার জুমার নামাজের সুযোগে বিবাদীরা চারটি দোকানের সামনে বাঁশের বেড়া ও গাছ রোপণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে প্রবেশ বা ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এতে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
​খবর পেয়ে ধুনট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর