Dhaka ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রায়পুর উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী হেলালের ভিডিও চিএে ঘুষ গ্রহণ জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর মতবিনিময় পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ লাইসেন্সবিহীন ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ইউএনও-র কঠোর হুঁশিয়ারি ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু

মো.ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে ধরে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় লাল বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মাইদুল (১৮) নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লাল বাদশা মিয়া ও আহত মাইদুল আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শ গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ওই দুই যুবককে চোর সন্দেহে আটক করেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। আটকের পর তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ধুনটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একপর্যায়ে লাল বাদশা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরদিন শনিবার (১৫ আগস্ট) বিষয়টি জানতে পেরে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাল বাদশার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত মাইদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে ওই দুই যুবককে ঠিক কী কারণে আটক করা হয়েছিল, কিংবা তাদের ওপর কারা হামলা চালিয়েছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লুৎফুর গ্রেপ্তার: চট্টগ্রামে লামা পুলিশের ঝটিকা অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু

আপডেটের সময়: ০৭:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

মো.ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে ধরে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় লাল বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মাইদুল (১৮) নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লাল বাদশা মিয়া ও আহত মাইদুল আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শ গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ওই দুই যুবককে চোর সন্দেহে আটক করেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। আটকের পর তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

একপর্যায়ে লাল বাদশা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরদিন শনিবার (১৫ আগস্ট) বিষয়টি জানতে পেরে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাল বাদশার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত মাইদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে ওই দুই যুবককে ঠিক কী কারণে আটক করা হয়েছিল, কিংবা তাদের ওপর কারা হামলা চালিয়েছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী