Dhaka ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রায়পুর উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী হেলালের ভিডিও চিএে ঘুষ গ্রহণ জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর মতবিনিময় পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ লাইসেন্সবিহীন ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ইউএনও-র কঠোর হুঁশিয়ারি ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর মতবিনিময়

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি। শনিবার (১৫ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দা উপজেলায়এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে আরেক মাদ্রাসাছাত্রের ৫ বছরের কারাদণ্ড

মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং পুলিশিং কার্যক্রমে তাঁর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মন্ত্রীকে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, সব থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
Tag :
জনপ্রিয় পোস্ট

গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর মতবিনিময়

আপডেটের সময়: ০৬:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি। শনিবার (১৫ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং পুলিশিং কার্যক্রমে তাঁর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মন্ত্রীকে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, সব থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  লালপুরে সাবেক সাংসদ মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ