Dhaka ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য কেন্দুয়ায় ১৪নং মোজাফরপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রাার্থী মো: কামরুল ইসলাম ভূঁইয়া ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান ধুনটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী

​আব্দুর রহমান, মোল্লা স্টাফ রিপোর্টার
​১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি এলাকায় চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি।
​শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্যই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের সব পথে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাই তাদের প্রধান ও সর্বাগ্রে লক্ষ্য। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায় বা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে পারে এমন কোনো অপচেষ্টা বা কর্মকাণ্ড বিন্দুমাত্র বরদাশত করা হবে না।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কু/পি/য়ে হ/ত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী

আপডেটের সময়: ০৩:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

​আব্দুর রহমান, মোল্লা স্টাফ রিপোর্টার
​১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি এলাকায় চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি।
​শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্যই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের সব পথে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাই তাদের প্রধান ও সর্বাগ্রে লক্ষ্য। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায় বা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে পারে এমন কোনো অপচেষ্টা বা কর্মকাণ্ড বিন্দুমাত্র বরদাশত করা হবে না।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক