Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারগঞ্জে ইট ভাটার মোল্ডিং মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপি নেতার মৃত্যু টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার পদুয়ার বাজার যেন অপরাধীদের অভয়ারণ্য, ঝুঁকিতে রাতের যাত্রীরা

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পদুয়ার বাজার বিশ্বরোড। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এ পথ দিয়ে কুমিল্লা শহরে যাতায়াত করেন। অথচ এই ব্যস্ত এলাকাকে ঘিরেই বাড়ছে চুরি, ছিনতাই, মাদক, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ। কখনো দিনের আলোয় ব্যাগ ছিনিয়ে নেওয়া, কখনো যাত্রীর ছদ্মবেশে অস্ত্রের মুখে জিম্মি করা, আবার কখনো কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভনে নির্জন স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মাদকসেবীদের উৎপাতও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দূরদূরান্ত থেকে আসা নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করে ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে। সাহায্যের নামে জোরপূর্বক টাকা আদায়ের ঘটনাও ঘটছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেককে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কুমিল্লায় আলোচিত বুলেট বৈরাগী ও জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনা পদুয়ার বাজারকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

দক্ষিণ কুমিল্লাসহ নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে নগরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে চলাচলকারী মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত গভীর হলেই সক্রিয় অপরাধী চক্র, স্থানীয়দের ভাষ্য দিনের তুলনায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদুয়ার বাজার এলাকায় অপরাধীদের আনাগোনা আরও বেড়ে যায়। চায়ের দোকান, ফুটওভারব্রিজের আশপাশ, অন্ধকার স্থান এবং যানবাহনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়ে মিশে থাকে সন্দেহভাজন ব্যক্তিরা। কখনো চালক, কখনো যাত্রী কিংবা পথপ্রদর্শকের পরিচয়ে তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে রাতে আসা যাত্রীদের অনেকে পদুয়ার বাজার বিশ্বরোডে নেমে সিএনজিচালিত অটোরিকশা কিংবা মাইক্রোবাসে করে গন্তব্যে রওনা হন। এই সুযোগ কাজে লাগিয়ে কম ভাড়ার প্রলোভন দেখিয়ে যাত্রীদের অপরিচিত যানবাহনে তোলা হয় বলে অভিযোগ। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মুক্তিপণ দাবির ঘটনাও ঘটেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে আরিফা আক্তার ও তাঁর শিশু সন্তান নিখোঁজ হন। পরে র‌্যাব-১৫ কক্সবাজার থেকে তাঁদের উদ্ধার করে। এর আগেও যাত্রীদের ফাঁদে ফেলার অভিযোগে একটি চক্রের সদস্যদের র‌্যাব গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জের চড়ারহাট গণহত্যা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফিরে পদুয়ার বাজার বিশ্বরোডে নামেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাসান মোহাম্মদ তাসবির। সেখান থেকে ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার জন্য তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অভিযোগ অনুযায়ী, পথে চালকসহ গাড়িতে থাকা অন্য দুই ব্যক্তি তাঁকে ছুরি দেখিয়ে জিম্মি করেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন নিয়ে নেওয়া হয়। পরে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। ঘটনাটি কাউকে না জানানোর শর্তে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনা রাতের যাত্রীদের নিরাপত্তা এবং অপরিচিত যানবাহনে ওঠার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রাণ গেল কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর চলতি বছরের ২৪ এপ্রিল গভীর রাতে প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে বাসে কুমিল্লায় ফেরেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। জাগুরঝুলি বিশ্বরোড এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে জাঙ্গালিয়া যাওয়ার পথে তিনি সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়েন বলে অভিযোগ রয়েছে। যাত্রী ও চালকের ছদ্মবেশে থাকা ব্যক্তিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁকে চলন্ত যানবাহন থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আঘাতে তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনা পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করে। গত ৭ অক্টোবর রাত ১২টার দিকে কক্সবাজার থেকে এসে পদুয়ার বাজার এলাকার নূর জাহান হোটেলের সামনে নামে জান্নাতুল তাজনিম। সে কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তনের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

সেখান থেকে নগরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য ৩০০ টাকা ভাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার কথা হয়। অভিযোগ অনুযায়ী, দ্রুত বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তাকে অন্য পথে লালমাইয়ের জগৎপুর এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। পরে মাটিতে মাথা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে পুলিশের ভাষ্য অনুযায়ী প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ধরনের ঘটনায় নারী ও শিশুদের নিরাপত্তা, বিশেষ করে রাতে দূরপাল্লার যাত্রা শেষে বাড়ি ফেরার পথে নিরাপদ পরিবহন নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ভয়ে প্রতিবাদও করতে পারেন না। পদুয়ার বাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বিশ্বরোডকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার কারণে বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা এখানে সহজেই আসা-যাওয়া করতে পারে। তাঁদের দাবি, অপরাধে জড়িত অনেকেই এলাকার স্থায়ী বাসিন্দা নন। ফলে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত নজরদারি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নাম প্রকাশ না করার শর্তে পদুয়ার বাজার থেকে কান্দিরপাড় রুটে চলাচলকারী কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং পদুয়ার বাজার থেকে ক্যান্টনমেন্ট রুটের মাইক্রোবাসচালক জানান, দিনের বেলাতেও এখানে ছিনতাই ও চুরির ঘটনা ঘটে বলে তাঁরা শুনেছেন ও প্রত্যক্ষ করেছেন। অপরাধীদের হাতে ধারালো অস্ত্র থাকায় অনেক সময় প্রতিবাদ করার সাহস পান না তাঁরা।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান

প্রতিবাদ করলে নিজেরাও হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে। চালকদের অভিযোগ, বিশ্বরোডের ফ্লাইওভার এলাকায় অপরিচিত কিছু চক্র মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকে। কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়ে যাত্রীদের গাড়িতে তুলে নেওয়ার পর ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। পদুয়ার বাজার ও কুমিল্লা মহাসড়ক এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া বলেন, “অপরাধ দমনে আমরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছি। এ বিষয়ে আমরা কঠোর। তবে মহাসড়কে হাইওয়ে পুলিশের দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আমি মন্তব্য করতে পারব না।” সংশ্লিষ্টদের মতে, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, সন্দেহজনক যানবাহন ও ব্যক্তির ওপর নজরদারি, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি পর্যবেক্ষণ এবং রাতের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপ জরুরি। একই সঙ্গে যাত্রীদেরও অপরিচিত ব্যক্তির দেওয়া কম ভাড়ার প্রলোভনে না পড়ে যাচাই করা পরিবহন ব্যবহার এবং যাত্রার তথ্য পরিবারের সদস্যদের জানিয়ে রাখার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার পদুয়ার বাজার যেন অপরাধীদের অভয়ারণ্য, ঝুঁকিতে রাতের যাত্রীরা

আপডেটের সময়: ০৩:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পদুয়ার বাজার বিশ্বরোড। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এ পথ দিয়ে কুমিল্লা শহরে যাতায়াত করেন। অথচ এই ব্যস্ত এলাকাকে ঘিরেই বাড়ছে চুরি, ছিনতাই, মাদক, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ। কখনো দিনের আলোয় ব্যাগ ছিনিয়ে নেওয়া, কখনো যাত্রীর ছদ্মবেশে অস্ত্রের মুখে জিম্মি করা, আবার কখনো কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভনে নির্জন স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মাদকসেবীদের উৎপাতও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দূরদূরান্ত থেকে আসা নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করে ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে। সাহায্যের নামে জোরপূর্বক টাকা আদায়ের ঘটনাও ঘটছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেককে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কুমিল্লায় আলোচিত বুলেট বৈরাগী ও জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনা পদুয়ার বাজারকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

দক্ষিণ কুমিল্লাসহ নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে নগরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে চলাচলকারী মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত গভীর হলেই সক্রিয় অপরাধী চক্র, স্থানীয়দের ভাষ্য দিনের তুলনায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদুয়ার বাজার এলাকায় অপরাধীদের আনাগোনা আরও বেড়ে যায়। চায়ের দোকান, ফুটওভারব্রিজের আশপাশ, অন্ধকার স্থান এবং যানবাহনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়ে মিশে থাকে সন্দেহভাজন ব্যক্তিরা। কখনো চালক, কখনো যাত্রী কিংবা পথপ্রদর্শকের পরিচয়ে তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে রাতে আসা যাত্রীদের অনেকে পদুয়ার বাজার বিশ্বরোডে নেমে সিএনজিচালিত অটোরিকশা কিংবা মাইক্রোবাসে করে গন্তব্যে রওনা হন। এই সুযোগ কাজে লাগিয়ে কম ভাড়ার প্রলোভন দেখিয়ে যাত্রীদের অপরিচিত যানবাহনে তোলা হয় বলে অভিযোগ। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মুক্তিপণ দাবির ঘটনাও ঘটেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে আরিফা আক্তার ও তাঁর শিশু সন্তান নিখোঁজ হন। পরে র‌্যাব-১৫ কক্সবাজার থেকে তাঁদের উদ্ধার করে। এর আগেও যাত্রীদের ফাঁদে ফেলার অভিযোগে একটি চক্রের সদস্যদের র‌্যাব গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা