Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:  সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের রবিবার (১১অক্টবর) জানা যায় একজন শাহেদ আহম্মেদ (৩২)। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গত শনিবার (১০ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। শাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। নিহত শাহেদ আহম্মেদ মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম মিঠু ও মোছা. শাহেরা বেগম দম্পতির ছেলে। তাঁর সংসারে স্ত্রী এবং কাউছার (১১) ও আব্দুল্লাহ (৬) নামে দুই ছেলে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩, ট্রাক্টর জব্দ

নিহত শাহেদের চাচাতো ভাই মাসুম রানা জানান, শাহেদের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। প্রায় দুই বছর আগে তিনি শাহেদকে নিজের কাছে নিয়ে যান। এক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন শাহেদ। পরে গত শুক্রবার (৯ অক্টোবর) আবার সৌদি আরবে ফিরে যান। এদিকে, শাহেদের মা ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। মাসুম রানা আরও জানান, শাহেদের মরদেহ কবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার আশায় দিন গুনছেন তাঁরা।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় ১দিনে ০৩ নারীর লাশ উদ্ধার,আটক-১

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “শাহেদকে দেশে আনার বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আমি নিজেও উদ্যোগ নিয়ে খোঁজখবর রাখছি। সরকারি খরচেই মরদেহ দেশে আনা হবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা করার জন্য প্রস্তুত আছি। শাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা। দুই শিশুসন্তানকে রেখে তাঁর এমন অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি

সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা

আপডেটের সময়: ০৮:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:  সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের রবিবার (১১অক্টবর) জানা যায় একজন শাহেদ আহম্মেদ (৩২)। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গত শনিবার (১০ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। শাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। নিহত শাহেদ আহম্মেদ মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম মিঠু ও মোছা. শাহেরা বেগম দম্পতির ছেলে। তাঁর সংসারে স্ত্রী এবং কাউছার (১১) ও আব্দুল্লাহ (৬) নামে দুই ছেলে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় ১দিনে ০৩ নারীর লাশ উদ্ধার,আটক-১

নিহত শাহেদের চাচাতো ভাই মাসুম রানা জানান, শাহেদের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। প্রায় দুই বছর আগে তিনি শাহেদকে নিজের কাছে নিয়ে যান। এক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন শাহেদ। পরে গত শুক্রবার (৯ অক্টোবর) আবার সৌদি আরবে ফিরে যান। এদিকে, শাহেদের মা ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। মাসুম রানা আরও জানান, শাহেদের মরদেহ কবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার আশায় দিন গুনছেন তাঁরা।

আরও পড়ুনঃ  মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “শাহেদকে দেশে আনার বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আমি নিজেও উদ্যোগ নিয়ে খোঁজখবর রাখছি। সরকারি খরচেই মরদেহ দেশে আনা হবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা করার জন্য প্রস্তুত আছি। শাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা। দুই শিশুসন্তানকে রেখে তাঁর এমন অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা