Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারগঞ্জে ইট ভাটার মোল্ডিং মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপি নেতার মৃত্যু টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

‎’এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে ‘HAMKO’ ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি বাজারজাতের অভিযোগে পণ্যভর্তি পিকআপসহ তিনজনকে আটকের পর তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কয়েকজন অজ্ঞাত ব্যক্তির মধ্যস্থতায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় ১১-১০-২০২৬ রাত দুইটার সময়। এ সময় আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। আটক ব্যক্তিরা হলেন—আহসান হাবীব বাবুল (৪০), সাদ্দাম হোসেন (৩২) ও শহিদুল ইসলাম (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, ‘HAMKO’ ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে ব্যাটারির পানি বাজারজাতের অভিযোগে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে কাশিমপুর থানা পুলিশ পণ্যভর্তি একটি পিকআপসহ ওই তিনজনকে আটক করে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পরও তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগ সামনে আসে।

আরও পড়ুনঃ  আমদানিকৃত গমের মান ও সরবরাহে কোনো অনিয়ম নয়: খাদ্যমন্ত্রী

‎অভিযোগের বিষয়ে এসআই কামরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বক্তব্য জানতে বার্তা পাঠানো হলে তিনি ‘ওসি স্যারের সঙ্গে কথা বলেন’ বলে জানান। এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন বলেন, “এ বিষয়ে কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়ার জন্য এসআই কামরুলকে বলা হয়েছিল। কোনো রকম আর্থিক লেনদেন হয়েছে কি না, সেটা আমার জানা নেই।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা

‎
‎এদিকে, জব্দ করা বোতলের গায়ে ও ক্যাপে ‘HAMKO’ লেখা থাকলেও মোড়কজাতকরণের স্টিকারে ‘@HAMKO’ লেখা ছিল বলে জানা গেছে। হামকো কর্তৃপক্ষের দাবি, ‘@HAMKO’ তাদের অনুমোদিত ব্র্যান্ড নয়। ফলে জব্দ করা পণ্যের উৎপাদন, ব্র্যান্ড ব্যবহারের বৈধতা এবং বাজারজাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ  লালপুরে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামি গ্রেফতার

‎
‎সচেতন মহলের মতে, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে মধ্যস্থতা ও আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। এ ছাড়া, কী কারণে এবং কোন উদ্দেশ্যে তাঁদের আটক করার পর গভীর রাতে ছেড়ে দেওয়া হলো, তা-ও স্পষ্ট করা প্রয়োজন।
‎
‎

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আপডেটের সময়: ০৮:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

‎’এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে ‘HAMKO’ ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি বাজারজাতের অভিযোগে পণ্যভর্তি পিকআপসহ তিনজনকে আটকের পর তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কয়েকজন অজ্ঞাত ব্যক্তির মধ্যস্থতায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় ১১-১০-২০২৬ রাত দুইটার সময়। এ সময় আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। আটক ব্যক্তিরা হলেন—আহসান হাবীব বাবুল (৪০), সাদ্দাম হোসেন (৩২) ও শহিদুল ইসলাম (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, ‘HAMKO’ ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে ব্যাটারির পানি বাজারজাতের অভিযোগে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে কাশিমপুর থানা পুলিশ পণ্যভর্তি একটি পিকআপসহ ওই তিনজনকে আটক করে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পরও তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগ সামনে আসে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা

‎অভিযোগের বিষয়ে এসআই কামরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বক্তব্য জানতে বার্তা পাঠানো হলে তিনি ‘ওসি স্যারের সঙ্গে কথা বলেন’ বলে জানান। এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন বলেন, “এ বিষয়ে কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়ার জন্য এসআই কামরুলকে বলা হয়েছিল। কোনো রকম আর্থিক লেনদেন হয়েছে কি না, সেটা আমার জানা নেই।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

‎
‎এদিকে, জব্দ করা বোতলের গায়ে ও ক্যাপে ‘HAMKO’ লেখা থাকলেও মোড়কজাতকরণের স্টিকারে ‘@HAMKO’ লেখা ছিল বলে জানা গেছে। হামকো কর্তৃপক্ষের দাবি, ‘@HAMKO’ তাদের অনুমোদিত ব্র্যান্ড নয়। ফলে জব্দ করা পণ্যের উৎপাদন, ব্র্যান্ড ব্যবহারের বৈধতা এবং বাজারজাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ  ধুনটে প্রথম হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ সালেহ (লিংকন) এর চেম্বার শুরু