Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারগঞ্জে ইট ভাটার মোল্ডিং মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপি নেতার মৃত্যু টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কৃষি ক্ষেত্রে শৃঙ্ক্ষলা রক্ষা ও সারের অবৈধ পাচার রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) লালপুর বাজারে অনুমোদন ব্যতীত পার্শ্ববর্তী ইউনিয়নে সার পাঠানোর অপরাধে এক বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিসিআইসি অনুমোদিত উক্ত ডিলার লালপুর বাজার থেকে নির্ধারিত এলাকার বাইরে অন্য ইউনিয়নে সারের চালান পাঠাচ্ছেন—কৃষকদের এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সারের একটি চালান আটক করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন । পরবর্তীতে তাঁর নেতৃত্বে উক্ত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ডিলারকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে দণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম কুমার হোড়। অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যে এবং নির্ধারিত স্থানে সঠিক সময়ে সারের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং ও আইনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কৃষি ক্ষেত্রে শৃঙ্ক্ষলা রক্ষা ও সারের অবৈধ পাচার রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) লালপুর বাজারে অনুমোদন ব্যতীত পার্শ্ববর্তী ইউনিয়নে সার পাঠানোর অপরাধে এক বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিসিআইসি অনুমোদিত উক্ত ডিলার লালপুর বাজার থেকে নির্ধারিত এলাকার বাইরে অন্য ইউনিয়নে সারের চালান পাঠাচ্ছেন—কৃষকদের এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সারের একটি চালান আটক করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন । পরবর্তীতে তাঁর নেতৃত্বে উক্ত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ডিলারকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে দণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম কুমার হোড়। অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যে এবং নির্ধারিত স্থানে সঠিক সময়ে সারের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং ও আইনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের কালাইয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী বারী