Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারগঞ্জে ইট ভাটার মোল্ডিং মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপি নেতার মৃত্যু টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মো: আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলায় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং বৈধ কাগজপত্র না থাকার অপরাধে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দসহ প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় অবস্থিত ‘আজাদ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযান সূত্রে জানা যায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে এলপিজি গ্যাস আমদানি ও বিক্রিসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোডাউনের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে তা বিক্রির প্রমাণ পাওয়া যায়। অপরাধের বিবরণ অনুযায়ী প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল সিলিন্ডার গ্যাস জব্দ করা হয় এবং নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের কালাইয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী বারী

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, “অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আজাদ ট্রেডিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা ৩০০ বোতল গ্যাস সরকারের নির্ধারিত দামে গ্রাহকদের কাছে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  চিলমারীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মো: আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলায় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং বৈধ কাগজপত্র না থাকার অপরাধে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দসহ প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় অবস্থিত ‘আজাদ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযান সূত্রে জানা যায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে এলপিজি গ্যাস আমদানি ও বিক্রিসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোডাউনের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে তা বিক্রির প্রমাণ পাওয়া যায়। অপরাধের বিবরণ অনুযায়ী প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল সিলিন্ডার গ্যাস জব্দ করা হয় এবং নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই