Dhaka ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার সিমেন্ট ক্রসিং মোড়ে মর্মান্তক দুর্ঘটনয় এক কিশোর নিহত: চালক সহ কার্গো সার্ভিস আটক ইছামতী নদীতে ভাসমান সেতু নির্মাণ: অ্যাডভোকেট বিদ্যুতের উদ্যোগে কাটল ধুনটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ​ জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত দশ বছরে বাঁশখালী টাইমস, বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরে যুবদলের সমাবেশ ও মিছিল    পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায় গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ, বেহাল কাউনিয়ার একমাত্র যাত্রী ছাউনি দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইছামতী নদীতে ভাসমান সেতু নির্মাণ: অ্যাডভোকেট বিদ্যুতের উদ্যোগে কাটল ধুনটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ​

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চরধুনট গ্রামে ইছামতী নদীর দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়ন ও উদ্যোগে একটি ভাসমান সেতু নির্মাণ করে দিয়েছেন অ্যাডভোকেট মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ। তাঁর এই মানবিক উদ্যোগে নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ লাঘব হয়েছে।

আজ ​রোববার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে ভাসমান সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চরধুনট গ্রামসংলগ্ন ইছামতী নদীর ওই ঘাটে দীর্ঘদিন ধরে কোনো সেতু বা পারাপারের স্থায়ী ব্যবস্থা ছিল না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে জরুরি প্রয়োজনে বা অসুস্থ রোগী নিয়ে নদী পার হতে গিয়ে চরম বিপাকে পড়তেন এলাকাবাসী।

বিষয়টি জানতে পেরে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ-কাঠের সমন্বয়ে টেকসই এই ভাসমান সেতুটি নির্মাণ করে দেন অ্যাডভোকেট মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ।
​সেতুটি নির্মিত হওয়ায় চরধুনট গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে তারা যাতায়াতে সীমাহীন কষ্ট করেছেন। অ্যাডভোকেট বিদ্যুতের এই মহতী উদ্যোগ তাদের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দুই পাড়ের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।

​এ বিষয়ে অ্যাডভোকেট মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ বলেন, ইছামতী নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের কষ্ট দীর্ঘদিনের। সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমানোর লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে এই ভাসমান সেতুটি নির্মাণ করে দিয়েছেন। ভবিষ্যতেও এলাকার যেকোনো জনকল্যাণমূলক কাজে তিনি সাধ্যমতো মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

ইছামতী নদীতে ভাসমান সেতু নির্মাণ: অ্যাডভোকেট বিদ্যুতের উদ্যোগে কাটল ধুনটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ​

আপডেটের সময়: ১০:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চরধুনট গ্রামে ইছামতী নদীর দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়ন ও উদ্যোগে একটি ভাসমান সেতু নির্মাণ করে দিয়েছেন অ্যাডভোকেট মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ। তাঁর এই মানবিক উদ্যোগে নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ লাঘব হয়েছে।

আজ ​রোববার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে ভাসমান সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চরধুনট গ্রামসংলগ্ন ইছামতী নদীর ওই ঘাটে দীর্ঘদিন ধরে কোনো সেতু বা পারাপারের স্থায়ী ব্যবস্থা ছিল না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে জরুরি প্রয়োজনে বা অসুস্থ রোগী নিয়ে নদী পার হতে গিয়ে চরম বিপাকে পড়তেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা

বিষয়টি জানতে পেরে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ-কাঠের সমন্বয়ে টেকসই এই ভাসমান সেতুটি নির্মাণ করে দেন অ্যাডভোকেট মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ।
​সেতুটি নির্মিত হওয়ায় চরধুনট গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে তারা যাতায়াতে সীমাহীন কষ্ট করেছেন। অ্যাডভোকেট বিদ্যুতের এই মহতী উদ্যোগ তাদের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দুই পাড়ের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।

আরও পড়ুনঃ  শাহজাদপুরে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার

​এ বিষয়ে অ্যাডভোকেট মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ বলেন, ইছামতী নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের কষ্ট দীর্ঘদিনের। সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমানোর লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে এই ভাসমান সেতুটি নির্মাণ করে দিয়েছেন। ভবিষ্যতেও এলাকার যেকোনো জনকল্যাণমূলক কাজে তিনি সাধ্যমতো মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল