Dhaka ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার সিমেন্ট ক্রসিং মোড়ে মর্মান্তক দুর্ঘটনয় এক কিশোর নিহত: চালক সহ কার্গো সার্ভিস আটক ইছামতী নদীতে ভাসমান সেতু নির্মাণ: অ্যাডভোকেট বিদ্যুতের উদ্যোগে কাটল ধুনটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ​ জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত দশ বছরে বাঁশখালী টাইমস, বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরে যুবদলের সমাবেশ ও মিছিল    পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায় গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ, বেহাল কাউনিয়ার একমাত্র যাত্রী ছাউনি দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম (জামালপুর):
জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।

আজ রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

স্বজনদের বরাতে চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, তিনজন একে অপরের বন্ধু। মেলা দেখার উদ্দেশ্যে তাঁরা মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন।

পুলিশ জানায়- দেওয়ানগঞ্জ থেকে বেগুন বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দেওয়ানগঞ্জগামী মোটরসাইকেলটিকে ট্রাকটি চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিয়াউল ও বকুলকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় সোহেলকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি সড়কে উল্টে পড়ে থাকে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আপডেটের সময়: ১০:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম (জামালপুর):
জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।

আজ রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে

স্বজনদের বরাতে চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, তিনজন একে অপরের বন্ধু। মেলা দেখার উদ্দেশ্যে তাঁরা মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন।

পুলিশ জানায়- দেওয়ানগঞ্জ থেকে বেগুন বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দেওয়ানগঞ্জগামী মোটরসাইকেলটিকে ট্রাকটি চাপা দেয়।

আরও পড়ুনঃ  লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিয়াউল ও বকুলকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় সোহেলকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।।