Dhaka ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার সিমেন্ট ক্রসিং মোড়ে মর্মান্তক দুর্ঘটনয় এক কিশোর নিহত: চালক সহ কার্গো সার্ভিস আটক ইছামতী নদীতে ভাসমান সেতু নির্মাণ: অ্যাডভোকেট বিদ্যুতের উদ্যোগে কাটল ধুনটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ​ জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত দশ বছরে বাঁশখালী টাইমস, বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরে যুবদলের সমাবেশ ও মিছিল    পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায় গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ, বেহাল কাউনিয়ার একমাত্র যাত্রী ছাউনি দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দশ বছরে বাঁশখালী টাইমস, বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):  বাঁশখালীভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম বাঁশখালী টাইমসের এক দশক পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি উৎসব, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বাণীগ্রামস্থ হল ৯৮ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বাঁশখালী টাইমস গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন–প্রথিতযশা চিকিৎসক ডা. ফররুখ আহমদ (ফারুক), আল মাহমুদ গবেষক ও কবি কমরুদ্দিন আহমদ, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ, জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান ও মাস্টার মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদ এবং দৈনিক আমার দেশের হেড অব অনলাইন ও সিনিয়র সাংবাদিক মুরশিদুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার মহসিন চৌধুরী, আমার গ্রামের প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, রাজনীতিবিদ ফজলুল কাদের, অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার, রাজনীতিবিদ মো. জয়নাল আবেদিন, ব্যাংকার মুহিব্বুল হক, সাদুর রশিদ চৌধুরী, সমাজকর্মী নকি উদ্দিন, মাসুদ বিন বজল ও এনামুল হকসহ অনেকে।

এম এইচ রুবেল ও কথাসাহিত্যিক আরমানউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম। বর্ষপূর্তি উপলক্ষে পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ‘শৈশবের স্মৃতি’ শীর্ষক স্মৃতিলিখন প্রতিযোগিতা ও বিশ্বকাপ কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্যাপ্টেন নূর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, বাঁশখালী টাইমস দীর্ঘ ১০ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ জনপদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রয়েছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি তাদের বিভিন্ন নান্দনিক উদ্যোগ বাঁশখালী উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সমৃদ্ধ বাঁশখালী গড়তে সব গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাঁশখালী টাইমস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

দশ বছরে বাঁশখালী টাইমস, বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন

আপডেটের সময়: ০৯:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):  বাঁশখালীভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম বাঁশখালী টাইমসের এক দশক পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি উৎসব, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বাণীগ্রামস্থ হল ৯৮ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বাঁশখালী টাইমস গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন–প্রথিতযশা চিকিৎসক ডা. ফররুখ আহমদ (ফারুক), আল মাহমুদ গবেষক ও কবি কমরুদ্দিন আহমদ, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ, জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান ও মাস্টার মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদ এবং দৈনিক আমার দেশের হেড অব অনলাইন ও সিনিয়র সাংবাদিক মুরশিদুল আলম চৌধুরী।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার মহসিন চৌধুরী, আমার গ্রামের প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, রাজনীতিবিদ ফজলুল কাদের, অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার, রাজনীতিবিদ মো. জয়নাল আবেদিন, ব্যাংকার মুহিব্বুল হক, সাদুর রশিদ চৌধুরী, সমাজকর্মী নকি উদ্দিন, মাসুদ বিন বজল ও এনামুল হকসহ অনেকে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে হামলা, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

এম এইচ রুবেল ও কথাসাহিত্যিক আরমানউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম। বর্ষপূর্তি উপলক্ষে পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ‘শৈশবের স্মৃতি’ শীর্ষক স্মৃতিলিখন প্রতিযোগিতা ও বিশ্বকাপ কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্যাপ্টেন নূর মোহাম্মদ।

আরও পড়ুনঃ  ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার