Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা

​পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ​নওগাঁর পত্নীতলায় আমন মৌসুমের শুরুতেই ধানের বাজারে দরপতন দেখা দিয়েছে। এতে হতাশ ও লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। একদিকে বাড়তি উৎপাদন খরচ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে ফসল তুললেও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। ​উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক মোঃ হামিদ মণ্ডল এ বছর সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি জানান, জমি চাষ, চারা রোপণ, সার-কীটনাশক, সেচ এবং কাটা-মাড়াই মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। সাত বিঘায় তাঁর মোট ব্যয় দাঁড়িয়েছে লক্ষাধিক টাকা। মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে ফলনও কিছুটা কমেছে। এর ওপর ধারদেনা শোধ করতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় আসল টাকা ওঠানোই কঠিন হয়ে পড়েছে। ​মধইল, নজিপুর, পাটিচরা ও শিহাড়া হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আমনের সরবরাহ বাড়লেও মিলার ও পাইকারদের উপস্থিতি কম। ফলে মণপ্রতি ধানের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে গেছে।

 

​শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পত্নীতলার হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) আমন ধান বিক্রি হয়েছে— স্বর্ণা-৫-১,০৫০ থেকে ১,১০০ টাকা, ব্রি ধান-৪৯-১,১৫০ থেকে ১,২০০ টাকা, ব্রি ধান-৫১- ১,১০০ থেকে ১,১৪০ টাকা, কাটারিভোগ ১,৩৫০ থেকে ১,৪২০ টাকা এবং চিনিগুঁড়া ১,৬৫০ থেকে ১,৭৫০ টাকা দরে। মৌসুমের শুরুর দিকে এসব ধানের দাম মণপ্রতি আরও ১০০ থেকে ১৫০ টাকা বেশি ছিল। ​চাষিরা দ্রুত সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা এবং বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা

আপডেটের সময়: ০৫:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

​পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ​নওগাঁর পত্নীতলায় আমন মৌসুমের শুরুতেই ধানের বাজারে দরপতন দেখা দিয়েছে। এতে হতাশ ও লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। একদিকে বাড়তি উৎপাদন খরচ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে ফসল তুললেও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। ​উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক মোঃ হামিদ মণ্ডল এ বছর সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি জানান, জমি চাষ, চারা রোপণ, সার-কীটনাশক, সেচ এবং কাটা-মাড়াই মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। সাত বিঘায় তাঁর মোট ব্যয় দাঁড়িয়েছে লক্ষাধিক টাকা। মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে ফলনও কিছুটা কমেছে। এর ওপর ধারদেনা শোধ করতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় আসল টাকা ওঠানোই কঠিন হয়ে পড়েছে। ​মধইল, নজিপুর, পাটিচরা ও শিহাড়া হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আমনের সরবরাহ বাড়লেও মিলার ও পাইকারদের উপস্থিতি কম। ফলে মণপ্রতি ধানের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে গেছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

​শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পত্নীতলার হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) আমন ধান বিক্রি হয়েছে— স্বর্ণা-৫-১,০৫০ থেকে ১,১০০ টাকা, ব্রি ধান-৪৯-১,১৫০ থেকে ১,২০০ টাকা, ব্রি ধান-৫১- ১,১০০ থেকে ১,১৪০ টাকা, কাটারিভোগ ১,৩৫০ থেকে ১,৪২০ টাকা এবং চিনিগুঁড়া ১,৬৫০ থেকে ১,৭৫০ টাকা দরে। মৌসুমের শুরুর দিকে এসব ধানের দাম মণপ্রতি আরও ১০০ থেকে ১৫০ টাকা বেশি ছিল। ​চাষিরা দ্রুত সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা এবং বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা