Dhaka ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার সিমেন্ট ক্রসিং মোড়ে মর্মান্তক দুর্ঘটনয় এক কিশোর নিহত: চালক সহ কার্গো সার্ভিস আটক ইছামতী নদীতে ভাসমান সেতু নির্মাণ: অ্যাডভোকেট বিদ্যুতের উদ্যোগে কাটল ধুনটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ​ জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত দশ বছরে বাঁশখালী টাইমস, বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরে যুবদলের সমাবেশ ও মিছিল    পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায় গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ, বেহাল কাউনিয়ার একমাত্র যাত্রী ছাউনি দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর):
জামালপুরে রাজিব পরিবহনের বাস কাউন্টারে একটি দাঁড়ানো বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে দুটি পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে বিস্ফোরিত হয়। আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) ভোরে শহরের ভোকেশনাল মোড়ের বাস কাউন্টারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পৌনে চারটার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে বাসের একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর পেছনে আসা আরেকটি মোটরসাইকেল থেকে বাসের পেছন দিকে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে দুটি বোমাই বাসের পরিবর্তে মাটিতে পড়ে। এরপর দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম বলেন, সড়কে পেট্রোল বোমা দুটি জ্বলতে থাকায় বাসটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বাসটিতে তখন একজন যাত্রী, চালক এবং হেলপার ছিলেন।

তিনি আরও বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের আরও নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

জামালপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-হেলপার

আপডেটের সময়: ১০:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর):
জামালপুরে রাজিব পরিবহনের বাস কাউন্টারে একটি দাঁড়ানো বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে দুটি পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে বিস্ফোরিত হয়। আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) ভোরে শহরের ভোকেশনাল মোড়ের বাস কাউন্টারে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পৌনে চারটার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে বাসের একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর পেছনে আসা আরেকটি মোটরসাইকেল থেকে বাসের পেছন দিকে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে দুটি বোমাই বাসের পরিবর্তে মাটিতে পড়ে। এরপর দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা

বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম বলেন, সড়কে পেট্রোল বোমা দুটি জ্বলতে থাকায় বাসটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বাসটিতে তখন একজন যাত্রী, চালক এবং হেলপার ছিলেন।

তিনি আরও বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের আরও নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই