
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবাগত প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন যুবদল নেতা মো. শাহাদাৎ হোসেন দুলাল।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে নিমগাছী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন শাহাদাৎ হোসেন দুলাল এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিবলু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাদাৎ হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির নেতা মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মজনু মিয়া এবং সমাজসেবক আশাদুল ইসলাম ও মিন্টু মিয়া। এ ছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে পরিচিত হন ও শুভেচ্ছা জানান। স্থানীয় পর্যায়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিবেদকের নাম 


















